নিজস্ব সংবাদদাতা
টেকনাফের হ্নীলায় একটি প্রভাব শালী মহলের ইশারায় আদালতের নিষাধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণও ঘেরাবেড়া দেয়ায় স্বচেতন মহলে ক্ষোভের সৃষ্টি
হয়েছে। তা নিয়ে যেকোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এব্যাপারে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, দক্ষিণ হ্নীলা মৌজার বি,এস ১৮৯৭ আর,এস ১১২৩নং খতিয়ানে বিদ্যমান জমি নিয়ে জুবাইর ও শামসুল আলম গং দের মধ্যে বিরোধ হয়। তানিয়ে স্থানীয় শালীসে উভয় পক্ষ সম্মতি না হওয়ায় জুবাইর পিতা-মৃত্যু রহমত উল্লাহ অবস্থিত মোঃ জুবায়ের পিতাঃ মৃত্যু রহমত উল্লাহ টেকনাফ সহঃজজ আদালতে অপর- ২৪৬/২০১১ইং তাং মামলা দায়ের করে। যা আদালতে বর্তমানে বিচারাধীন রয়েছে। উক্ত জমিতে স্থায়ী কোন প্রকার কাজ কর্ম না করার এবং স্থিতাবস্থা বজায় রাখার জন্য গত- ৩০/০১/২০১২ ইং বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে মামলার বিবাদী গণ একটি অসাধু মহলের প্ররোচনায় বিজ্ঞ আদালতের রায় (নিষেধাজ্ঞা) অমান্য করে গায়ের জোরে সীমানার ঘেরা বেড়া, সিমেন্টের পিলার ওটিন দ্বারা দ্রুত স্থায়ী কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল তানিয়ে জমির প্রকৃত মালিক জুবাইর “আদালতে নিষাধাজ্ঞা আছে, এখানে কোন কাজ করা যাবেনা” বললে শাহ্ আলম, হামিদা বেগম,হেলেনা গং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আদালতে নিষেধাজ্ঞা থাকলে কি অইছে বলে হুংকার ছুড়ে। অবশেষে উপায় না পেয়ে জুবাইর এব্যাপারে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

0 Comments