Advertisement

কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলার সমাপ্তি রামুর দিদার বলী আবারো চ্যাম্পিয়ন

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার
দুপুর গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। কানায় কানায় ভরপুর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। শুক্রবার যারা এই মাঠে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের
বলিখেলা ও বৈশাখী মেলার উদ্বোধনী দিনে চট্টগ্রামের প্রসিদ্ধ কুস্তি প্রতিযোগিতা (বলী খেলায়) অংশ নিয়েছিলেন, তারাসহ উপস্থিত হাজারো জনতার কণ্ঠে একই ধ্বনি ‘দিদার বলী’ আবারো চ্যাম্পিয়ন। ততক্ষণে অবশ্যই পুরো স্টেডিয়াম জুড়ে জনতার প্রাণের উচ্ছ্বাস ও মুহু মুহু করতালির সাথে বাদক দলের বাদ্যযন্ত্রের তালে তালে উল্লাসে মাতোয়ারা কক্সবাজার স্টেডিয়াম। শনিবার বিকেলের এই দৃশ্য সকলের নজর কাড়ে পর্যটন শহর কক্সবাজারে। এর আগের দিন এখানে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দু’দিন ব্যাপী ডিসি সাহেবের ঐতিহ্যবাহী বলী খেলা ও বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান বেলুন উড়িয়ে গ্রামীণফোনের সৌজন্যে লোক ঐতিহ্যের প্রধান অনুসঙ্গ কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় এই খেলার উদ্বোধন করেন। ১৯৯৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই খেলাটির আসর ছিল ৫৬তম। সমাপনী দিন শনিবারের খেলায় চট্টগ্রামের জব্বার মিয়ার বলী খেলার দু’চ্যাম্পিয়ন অলি উল্লাহ ও রামুর দিদার বলীর মধ্যে হাড্ডা-হাড্ডি শক্তি পরীক্ষার পর বিজয়ী দিদার বলীকে আনুষ্ঠানিক ভাবে প্রথম পুরস্কার তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর, খেলা আয়োজক কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জসিম উদ্দিন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. এ কে আহমদ হোসাইন, গ্রামীণফোনের জেলা ব্যবস্থাপক আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তোফাইল আহমদসহ জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

Post a Comment

0 Comments