Advertisement

নিসর্গ নেটওয়ার্কের বিকাশে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বজিত সেন
বনায়ন পরিবেশ জীববৈচিত্র্যর সুরক্ষা সাধারণ মানুষের বিকল্প জীবিকায়ন এখন সময়ের অন্যতম দাবী। প্রকৃতি রক্ষার জন্য সামাজিক আন্দোলন নতুন প্রজন্মের মধ্যে নিসর্গ
ভিত্তিক নৈতিক মূল্যবোধ বিকাশ করে নিসর্গ নেটওয়ার্কের আন্দোলন চারিদিকে ছড়িয়ে দিতে হবে। বিভাগীয় বন কর্মকর্তা এবং দক্ষিণ বন বিভাগের এলাকাধীন সহব্যবস্থাপনা প্রতিনিধিদের যৌথ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কক্সবাজার বনভবনে অনুষ্ঠিত বন বিভাগ সহব্যবস্থাপনা প্রতিনিধি সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস।
নিসর্গের কমিউনিকেশন অফিসার বিশ্বজিত সেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ বন বিভাগীয় বন সংরক্ষক কাজল তালুকদার, সহকারী বন সংরক্ষক আবদুর রহমান, উখিয়া ইনানী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি প্রবীন সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, আইপ্যাক ক্লাষ্টার ডিরেক্টর গৌতম বিশ্বাস, শীলখালী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ, সহ সভাপতি মমতাজ আহমদ চৌধুরী, উখিয়ার ভারপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক আবদুল্লাহ আল মামুন, আরণ্যক শেডের এরিয়া ম্যানেজার আবদুল মান্নান, কক্সবাজার বন রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল, টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান, পানের ছড়ার বন রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল, শীলখালী বন রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম, টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ শফিক আহমদ, টেকনাফস্থ আইপ্যাক সাইট কোঅর্ডিনেটর প্রান্তোষ চন্দ্র রায় প্রমুখ।
ডিএফও সিএমসি সহব্যবস্থাপনা সভায় নিসর্গ নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ পূর্ব এলাকায় ৯টি সহব্যবস্থাপনা কমিটিকে নিয়ে বন পরিবেশ জীববৈচিত্র্য রক্ষায় অভিন্ন যোগাযোগ, গরীব দরিদ্র মানুষের জীবিকায়ন সহায়তা, নতুন করে বন সৃষ্টি, বন পাহারার গুরুত্ব বাড়ানো, নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি রক্ষার সাংস্কৃতিক চেতনাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়।

Post a Comment

0 Comments