Advertisement

হোয়াইক্যংয়ে বিজিবি নাসাকা বৈঠক হেরোইনসহ চোরাই পন্য জব্দ


আমিনুল ইসলাম
টেকনাফ ৪২ বিজিবি ও মিয়ানমারের নাসাকা বাহিনীর মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার,চোরাচালান ও আভ্যন্তরীনবিষয়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে।

বিজিবি সুত্রে জানাযায়- ৩ মার্চ সকাল ১০টায় টেকনাফ ৪২ বিজিবির হোয়াইক্যং বিওপির লম্বাবিল সীমান্তে নাফ নদীর বেড়ীবাঁধে বিজিবি ও নাসাকার মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ বৈঠকে বিজিবির ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বদেন কোম্পানী কমান্ডার নুরুল আমিন। মিয়ানমারের নাসাকা বাহিনীর ২ সেক্টরের পক্ষ্যে ১১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪নং লেকুরা সেক্টরের এসিস্ট্যান্ড ডাইরেক্টর ওছি থোয়ই ও ৫নং নাগাকুরা সেক্টরের এসিস্ট্যান্ড ডাইরেক্টর ওছমু অং। উভয় দেশের সীমান্তরক্ষীরা রোহিঙ্গা অনুপ্রবেশরোধ, ইয়াবা ও মাদক পাচার রোধ, চোরাচালান রোধ, বাংলাদেশী জেলে ও নৌকা ভূলক্রমে জলসীমা অতিক্রম করলে আলোচনার ভিত্তিতে সমাধান সহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
টেকনাফ ৪২ বিজিবির জওয়ানরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কেজি হেরোইন সহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে।
জানাযায়, ২ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে টেকনাফ ৪২ বিজিবির হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার নুরুল আমিন ইশিকা পরিবহন- কক্সবাজার জ-১১-০১৪১ তল্লাশী চালিয়ে ১ কেজি ৯ শ ৮০ গ্রাম হেরোইন জব্দ করে। যার মূল্য ৩৯ লাখ ৬শ টাকা। এ ছাড়া সকালে ৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। অপরদিকে হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার জজ মিয়া অভিযান চালিয়ে নাটমুড়া পাড়া এলাকা থেকে ছিড়া, এলমুনিয়াম দ্রব্য জব্দ করে।

Post a Comment

0 Comments