Advertisement

কক্সবাজার হোটেলে স্ত্রী ঘাতক রাশেদ এখনো ধরা ছোঁয়ার বাইরে


 মোহা: আলমগীর হোসেন ,চট্টগ্রাম :
গত ১৮ই ফেব্র“য়ারি সকাল ৯টায় কক্সবাজারে কলাতলী এলাকায় আলবাট্রস রিসোর্ট এর ৪০৯ নং কক্ষে ৫ বছর বয়সী সন্তানের সামনে রাশেদ(৩৮) তার স্ত্রী রাজিয়া নূর মীনাকে(২৫) ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ এই খুনের ঘটনায় রাশেদের বন্ধু হাসান ওরফে দুলাল (৪০) কে উক্ত হোটেল থেকে আটক করে। আটককৃত হাসান চট্টগ্রামের আগ্রাবাদ আবাসিক এলাকার কালু সওদাগর বাড়ীর নূরুল আবছারের পুত্র। অপর দিকে ঘাতক স্বামী রাশেদ চৌধুরীকে পুলিশ এখনো আটক করতে পারেনি। রাশেদ চৌধুরী আগ্রাবাদ এলাকার ছালেহ আহম্মদ চৌধুরী বাড়ীর, মো: আমিন সওদাগারের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে প্রতি বছরের মতো এবারও আগ্রাবাদস্থ চৌধুরী বাড়ীরও খাঁন বাড়ীর দুশতাধিক নারী-পুরুষ গত ১৬ই ফেব্র“য়ারি পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার আসে। তারা শহরের কলাতলি এলাকার আবাসিক হোটেল আলবাট্রস রিসোর্ট ভাড়া নেয়। এদিন রাতে খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে অন্য  সবাই ঘুম থেকে জেগে উঠলেও ৪০৯ নম্বর কক্ষটির কোন সাড়া শব্দ ছিলনা। এতে পিকনিকের অন্যান্য সহপাটির এবং হোটেলে অবস্থানরত লোকজনের সন্দেহ হয়। একারণে হোটেল কর্তৃপক্ষ কক্সবাজার সদর মডেল থানায় বিষয়টি জানায়। থানার এস আই ফজলুল হক ফোর্সসহ সকাল ৯টায় হোটেলের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশের পর মেঝেতে গৃহবধু রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশ লাশ উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। এদিকে ৪০৯নং কক্ষে স্মামী স্ত্রীর সাথে ছিল তাদের একমাত্র ৫বছরের অবুঝ শিশু রায়হান। সে পুলিশকে জানিয়েছে, আব্বু তাঁর মাকে ছোরা দিয়ে ও গলাটিপে হত্যা করেছে। এসময় শিশুটির বোবা কান্নায় উপস্থিত সকলেই অশ্র“সীক্ত হয়ে পড়ে। উল্লেখ্য নিহিত গৃহবধু রাজিয়া নুর মিনা চট্টগ্রামের পাঁচলাইশ থানার বাদুরতলার আরাকান সোসাইটির সি ব্লকের শাহআমানত ভবনের মালিক মো: ইদ্রিসের কন্যা। কক্সবাজার মডেল থানায় খোজ করে জানা যায়, নিহত গৃহবধুর দুই পায়ে এবং বুকের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পিতা জানান, আমার মেয়ের খুনের ঘটনার এতদিন পার হলেও, খুনি রাশেদ এখনো প্রসাশনের ধরা ছোয়ার বাইরে রয়েছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি সরকারের কাছে আবেদন জানায় খুনি রাশেদকে যতো দ্রুত সম্ভব গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করে। আমার মতো আর কাউকে যেনো এভাবে সন্তান হারাতে না হয়।    

Post a Comment

0 Comments