ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হয়েছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গত ৯ মার্চ দেশের ১৮টি কেন্দ্রে বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২৪ হাজার ৫৬২ জন।
মোশাররফ জানান, যে কোনো মোবাইল থেকে বিসিএস লিখে স্পেস দিয়ে ৩২ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।
তিনি বলেন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রিলিমিনারিতে উত্তীর্ণদের কর্ম কমিশনের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে আগামী ১ থেকে ১৫ এপ্রিল আবেদনপত্র (বিপিএসসি ফর্ম-২) সংগ্রহ করতে হবে।
“প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পূরণকৃত আবেদনপত্র কর্ম কমিশনে একই অফিসে (যে অফিস থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে) জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা না দিলে তা গ্রহণযোগ্য হবে না।”
আবেদনপত্রের বিপিএসসি ফর্ম-২ এর চতুর্থ পৃষ্ঠার ৮ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের বিপিএসসি ফর্ম-২ এর ওপরে ডানদিকে রেজিস্ট্রেশন ন¤¦রের নিচে নির্ধারিত স্থানে আবেদনপত্র ক্রয়ের ব্যাংক রশিদের ক্রমিক ন¤¦র লিখতে হবে। এছাড়া ওই ক্রয় রশিদের একটি সত্যায়িত ফটোকপি অবশ্যই বিপিএসসি ফর্ম-২ এর ওপরে সংযুক্ত করতে হবে।
সত্যায়িত ক্রয় রশিদের ওপর প্রার্থী বিপিএসসি ফর্ম-২-এ প্রদত্ত স্বাক্ষরের অনুরূপ একটি স্বাক্ষর না করলে তার মৌখিক পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান পিএসসি কর্মকর্তা মোশাররফ।
৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

0 Comments