শেফাইল উদ্দিন উদ্দিন ঈদগাও:
ইসলামপুরে প্রেমিক প্রেমিকার প্রনয়ের ঘটনায় প্রভাবশালীরা নিরীহ ব্যক্তিদের বশতবাড়ী ভাংচুর ও হামলা করার অভিযোগ উঠেছে। ১২ ফেব্রয়ারী সকাল ১০ টায় ইউনিয়নের ফুলছড়ি বাশকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ফুলছড়ি বাশকাটা এলাকার নুরুল আমিনের পুত্র নুরুল কাসেমের সাথে একই এলাকার মোকতার আহমদের মেয়ে আকলিমা আকতারের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। তারা দু জনে তাদের প্রেমের সম্পর্ককে পুর্ন রূপ দিতে ৯ ফেব্রয়ারী ককসবাজার কাজী অফিসে গিয়ে বিয়ে করে । এ ঘটনায় মেয়ে পক্ষ প্রভাবশালী হওয়ার তাদের প্রেমের বিয়েকে মেনে না নিয়ে প্রেমিক নরুল কাসেমের বশত ভিটায় হামলা , ভাংচুর চালায় এবং পরিবারের সবাইকে অপহরন মামলায় জড়াবে বলে হুমকি দেয় । এত গরীব বাবার সন্তান প্রেমিক নুরুল কাসেমের পরিবার পরিজন ঘরবাড়ি ছেড়ে পালাতক জীবন যাপন করছে। এলাকাবাসী এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে প্রেমিক প্রেমিকার সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা জানান,দীর্ঘ ৫ ধরে আমাদের সম্পর্ক চলে আসছে। আমরা ইসলামী শরীয়ত মোতাবেক কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। মেয়ের পিতা মোকতার আহমদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আমি এই বিয়ে মেনে নেব না ।মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ দিকে হয়রানীর শিকার নুরুল কাসেমের বড় ভাই আবছারের সাথে মোবাইলে যোগাযোগ করলে জানান, আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়েছে প্রভাবশালীরা। এখন আমরা ঘরবাড়ি ছেড়ে পালাতক জীবন যাপন করছি এবং স্থানীয় লোকজনের সহযোগীতায় আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করছি।

0 Comments