Advertisement

টেকনাফের ব্যবসায়ী আবদুর রহিমের অস্ত্রোপাচার আজ ঃ দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক 
সন্ত্রাসী হামলায় আহত টেকনাফের মেসার্স আবদুর রহিম ট্রেডার্সের মালিক
আবদুর রহিমের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। গত এক সপ্তাহ ধরে তিনি ফুয়াদ আল-খতীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তার ডান পায়ে অস্ত্রোপাচার হবে। আহত আবদুর রহিম আশু রোগ মুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন। 
এদিকে হাসপাতালে সংকটাপন্ন আবদুর রহিমের পরিবারের অভিযোগ, যারা তার উপর হামলা ও লুটপাট চালিয়েছে তারা হাসপাতালে সশরীরে গিয়ে হুমকি দিচ্ছে। এ ঘটনার গডফাদার টেকনাফের বিএনপি নেতা আবদুলস্নাহ। এ জন্য বেশি চাপ প্রয়োগ করে চলেছে। অন্যথায় আবদুলস্নাহ আহত আবদুর রহিমকে তার শিশু আলো হত্যা মামলায় জড়িয়ে দিবেন বলে হুমকি দিচ্ছে।

Post a Comment

0 Comments