Advertisement

কক্সবাজারের শতাধিক দরিদ্র-মেধাবী শিক্ষাথর্ীকে বৃত্তি দিল কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষাথর্ীকে বৃত্তি দিল উত্তর আমেরিকা প্রবাসী

কক্সবাজারের বাসিন্দাদের সংগঠন কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-ইনক। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমেরিকা প্রবাসীরা কক্সবাজারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নে এগিয়ে এসে একটি নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
তিনি আমেরিকা প্রবাসীদের যে কোন উদ্যোগে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট সরোয়ারুজ্জামান চৌধুরী সিপিএ'র সভাপতিত্বে এবং কক্সবাজার নিউজ ডটকম সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর মোস্তাক আহমদ, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, কক্সবাজার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. দীপক তালুকদার, আমেরিকা প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি শফিউল আজম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী বদিউল আলম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকতর্া জিয়াউল হুদা ছিদ্দিকী, অনলাইন সংবাদপত্র কক্সবাজার টুডে ডটকম সম্পাদক সাংবাদিক আহমদ গিয়াস, শীলখালী হাইস্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিমউদ্দিন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথর্ীদের মধ্যে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্র হারিস মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানে উত্তর আমেরিকা প্রবাসী কক্সবাজারের বাসিন্দাদের কার্যক্রম অনলাইন সংবাদপত্রে তুলে ধরে কক্সবাজারবাসীর সাথে বন্ধন তৈরীর জন্য কক্সবাজারের অনলাইন সংবাদপত্র কক্সবাজার নিউজ ডটকম এবং কক্সবাজার টুডে ডটকমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সংশ্লিষ্ট সম্পাদকদ্বয় প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।

Post a Comment

0 Comments