Advertisement

ওসি উখিয়াসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমাদের সময় রিপোর্ট
কক্সবাজারের উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হকের দায়ের করা

একটি মামলায় গতকাল আদালতের বিচারক মোক্তার আহমদ এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর ২ ব্যক্তি হলেন_ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ছড়ারকুল এলাকার আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ উলস্নাহ ও চরপাড়া এলাকার আবদুল মজিদের পুত্র মোহাম্মদ হোসাইন। অ্যাড. মোহাম্মদ আমির হোসেন জানিয়েছেন, রামু থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ উলস্নাহকে ২০১১ সালের ২৩ জানুয়ারি রামু থানার এসআই প্রভাত গ্রেপ্তার করেন। কিন্তু ওই সময় রামু থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে আসামিকে ছেড়ে দেন। মোহাম্মদ হোসাইন এ ঘুষের টাকা লেনদেন করে। এ ব্যাপারে ২০১১ সালের ২৬ জানুয়ারি আদালতে ফৌজদারী আবেদন করা হয়। এ আবেদনটি আমলে নিয়ে আদালত দুর্নীতি দমন কমিশনকে তদনত্দপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দুদকের (তদনত্দ) মোহাম্মদ শাহাবুদ্দীন ২০১২ সালের ১ জানুয়ারি আদালতে তদনত্দ প্রতিবেদন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওসি গিয়াস উদ্দিন মিয়াকে প্রথমে রামু থেকে কুতুবদিয়া থানায় এবং পরে কুতুবদিয়া থেকে উখিয়া থানায় বদলি করা হয়।

Post a Comment

0 Comments