নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ভূমি জবর দখলে অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও আদালতের নির্দেশ অমান্য করে বিচারাধীন ভূমি জবর দখলের চেষ্টায় লিপ্ত
রয়েছে চিহ্নিত রোহিঙ্গা ভূমিদস্যুরা। গত কয়েকদিন ধরে উক্ত রোহিঙ্গা ভূমিদ্যুরা মহড়া দেয়ায় ভূমির প্রকৃত মালিক আতংকিত হয়ে পড়েছে। জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৭৮নং বাইশারী মৌজার আর খতিয়ান ২৩ তফসিলের ৭একর জমি মোহাম্মদ হানিফ হতে এফিডেভিট মূলে জনৈক আবদুল খালেক ক্রয় করে র্দীঘদিন ধরে ভোগ দখল ও ব্যবহার করে আসছে। এদিকে স্থানীয় ফারুখ আহাম্মদের যোগসাজোসে স্থানীয় চিহ্নিত কতিপয় ভূমিদস্যু মো: রফিক দলবল নিয়ে আবদুল খালেকের স্বত্ব দখলীয় ভূমিতে অনধিকার প্রবেশের চেষ্টা করলে জমির প্রকৃত মালিকরা বাধাঁ দেয়। এতে আইন শৃংখলা বিনষ্টের আশঙ্খায় ভূমির মালিক আবদুল খালেক গত ২ ফেব্র“য়ারী নাইক্ষ্যংছড়ি থানায় ৬৫নং সাধারণ ডায়রী করে। অভিযোগের পর পুলিশ উক্ত ভূমিতে নিষেধাজ্ঞা দিয়ে উভয় পক্ষকেই থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু থানায় অভিযোগের খবর জানতে পেরে মো: রফিকের নেতৃত্বে ভূমিদস্যুরা আরও ব্যাপরোয়া হয়ে ভূমির প্রকৃত মালিককে হত্যার হুমকিসহ মিথ্যা মামলা করার হুমকি দিয়ে আসছে।
এব্যাপারে ভূমির মালিক আবদুল খালেক সাংবাদিকদের লিখিত অভিযোগে জানান, মোহাম্মদ রফিক এর নেতৃত্বে ভূমি দস্যুরা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে চাদাঁ দাবী করে আমার ক্রয়কৃত ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয় বলে এ প্রতিবেদক জানায়। বর্তমানে ভূমির প্রকৃত মালিক আবদুল খালেক সহায় সম্পত্তি রক্ষাসহ ভূমিদস্যু চক্রের বিরোদ্ধে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments