মো. সেলিম উদ্দিন
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জনপ্রতিনিধিদের সক্রিয়া ভূমিকার কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অবকাঠামোগত
উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা মুখ্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সেই সব জনপ্রতিনিধিদের মামলা দিয়ে দিয়ে হয়রানি করলে গ্রাম পর্যায়ে সঠিক উন্নয়ন ব্যাহত হবে। জনপ্রতিনিধিদে সাথে প্রশাসনের সমন্বয়ে বৃদ্ধি করে সঠিক উন্নয়ন আরো তরান্বিত করতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। তবে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আগে বিষয়টি সুষ্ঠ তদন্ত করা প্রয়োজন। একই সাথে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরো বাড়ানো প্রয়োজন। উপজেলা প্রশাসন ও সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা এই মতামত ব্যক্ত করেন। ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে গুরুত্ব শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে মতামত ব্যক্ত করেন সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এম.পি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোঃ মনজুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. ছলিম উল্লাহ বাহাদুর। বৈঠকে মুল বিষয় উপস্থাপন করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এতে আলোচনা অংশ নেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল আলম চৌধুরী, ঈদগাঁও সদর ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, পিএমখারী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ, ঝিলংজা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, খুরুশকুল ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম প্রমুখ। বৈঠকে সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বাররা উপস্থিত ছিলেন।

0 Comments