Advertisement

যুক্তরাজ্যে ২৫ বাংলাদেশি গ্রেপ্তার

মিছবাহ পাটওয়ারী
যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গত সাত সপ্তাহে দেশটির বিভিন্ন শহর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের পাঠানো সংবাদ

বিজ্ঞপ্তিতে ইউকে বর্ডার এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অবৈধ ওই শ্রমিকদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়া হবে। গেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন এবং ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও ব্রিটেনে অবস্থান করছে। বাংলাদেশি ওই শ্রমিকেরা যুক্তরাজ্যের রেস্তোরাঁগুলোতে অবৈধভাবে কাজ করতেন। অবৈধভাবে ওই শ্রমিকদের নিয়োগ দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হয়েছে। প্রত্যেক শ্রমিকের জন্য তাদের ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।ইউকে বর্ডার এজেন্সির মুখপাত্র বলেন, 'আমরা অবৈধ শ্রম (শ্রমিক) বরদাশত করব না। এতে নিম্ন বেতন ও বিপদে পড়া শ্রমিকদের শোষণ করা হয়। যারা নিয়ম মেনে চলবে না, তারা বর্ডার এজেন্সির লৰ্যবস্তু। আর ব্রিটেনে যাদের থাকার অধিকার নেই তাদেরকে এদেশ থেকে বের করে দেওয়া হবে।' যারা তাদের চাকরি দিয়েছে তারাও অন্যায় করেছে বলে তিনি জানান। ওয়েস্ট লন্ডনের সাউথহিল, ডেভন, সাউথ ওয়েলসসহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে পুলিশ এসব অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করেছে বলে জানান ইউকে বর্ডার এজেন্সির মুখপাত্র।

Post a Comment

0 Comments