এম. রায়হান চৌধুরী
পার্বত্য লামার ফাঁসিয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ধৃত ২রাউন্ড কার্তুজ ও অস্ত্রসহ ডাকাতদলের ২সদস্যকে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
জানা গেছে, সশস্ত্র ডাকাতদল লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা ঘেরাও করে ডাকাদলের ২ সদস্যকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতা ২রাউন্ড তাজা গুলি ও দেশীয় তৈরি বন্দুকসহ নুরুল আমিন ও ফরিদুল আলমকে পুলিশে সোর্পদ করে। আটকৃতরা চকরিয়া খুটাখালী ইউনিয়নের বাককুমপাড়ার মমতাজ আহমদ ও গর্জনতলীর নুরুল হুদার পুত্র বলে সূত্রে প্রকাশ।

0 Comments