Advertisement

শারমিন কটেজের মালিক বেলালের হামলায় স্ত্রী গুরম্নত্বর আহত

কক্সবাজার কলাতলীস্থ শারমিন কটেজের মালিক বেলাল উদ্দিনের হামলায় গুরম্নতর আহত হয়েছে তার স্ত্রী সাবেকুন্নাহার। গতকাল বি.ডি আর ক্যাম্প সিকদার পাড়াস্থ এসএম সাকিবের বাসায় এ ঘটনা ঘটে। সাবেকুন্নাহার জানিয়েছেন ইসলামপুর নাপিতখালীর নুর আলমের পুত্র বেলাল উদ্দিনকে সে পাঁচ মাস আগে বিয়ে করে। কিন্তু বিয়ের পর সে জানতে পারে যে
বেলাল উদ্দিন খুবই খারাপ চরিত্রের লোক। ইতিমধ্যেই সে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক নারীর ইজ্জত নষ্ট করেছে এবং বর্তমানে তার একাধিক স্ত্রী রয়েছে। এ কথা জানার পর সে বেলাল উদ্দিনের সাথে সংসার না করার সিদ্ধানত্দ নেয়। গতাকল শুক্রবার সন্ধ্যায় সে তার আত্মীয় সিকদার পাড়াস্থ এসএস সাকিবের বাসায় বেড়াতে গেলে বেলাল উদ্দিন অতর্কিত তার উপর হামলা চালিয়ে গুরম্নতর আহত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বেলাল উদ্দিন পালিয়ে যায়। সাবেকুন্নাহার আরও জানিয়েছে তার নিজ বাড়ি চট্টগ্রামের বহদ্দার হাটে। 

Post a Comment

0 Comments