Advertisement

রামু প্রেসক্লাবের ১ম অধিবেশনে এমপি কাজল সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিচ্ছেন না

বার্তা পরিবেশক
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে
পড়েছে। সাংবাদিকদের হত্যা, গুম ও নির্যাতন করা হচ্ছে। এতে বস্তনিষ্ট সাংবাদিকতা হুমকীর মুখে পড়েছে।
গতকাল শবিবার সকাল এগারটায় রামু প্রেসক্লাবের ২ যুগ পূর্তি ও নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, সংবাদপত্র জাতির দর্পন এবং সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে পরিচিত। তাই বিবেককে সৎ এবং দর্পনকে সঠিক হতে হবে। অন্যথায় জাতি বিপথে পরিচালিত হওয়ার আশংকা থাকে।
তিনি বস্তনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে মন্তব্য করে বলেন, সৎ সাংবাদিকতা বিকাশে সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করতে হবে।
রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক এম আবদুল্ল­াহ্ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, রামু উপজেলা বিএনপির সভাপতি আহমদুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী খুরশেদ আলী চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হাসান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্রো, রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদু রহীম, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মেম্বার, জোয়ারিয়ানালা বিএনপি সাধারণ সম্পাদক ফজল কবির কোম্পানী, উপজেলা কৃষকদলের আহবায়ক টিপু সুলতান, কক্সলাইন পরিচালক জাহাঙ্গীর কোম্পানী, মুজিবুর রহমান, রামু উপজেলা মহিলাদল আহবায়িকা রবুওয়া বেগম, যুবদল আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম-আহবায়ক আবছার মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদল আহবায়ক শাহ্ নূর উদ্দিন বাবু, যুগ্ম-আহবায়ক আবু তালেব ছোটন, জয়নাল আবেদীন, রেজাউল করিম টিপু, ছাত্রদল নেতা আতিকুল হক, যুবদল নেতা শামশুল আলম, আজিজুল হক, ছাত্রদল নেতা রিদুয়ান আহমদ, সৈয়দ আহমদ ফরমান।
পরে বিকাল তিনটায় এমপি কাজল খুরুশকুল তেতৈয়া তাফহীমুল কোরআন আলিম মাদ্রাসায় বাষিক ক্রীড়া, সাহত্যি ও সাস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় সাংসদ কাজল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবু ছাবের এর রুহের মাগফেরাত কামনা করেন।

Post a Comment

0 Comments