Advertisement

শীতবস্ত্রহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব

প্রেস বিজ্ঞপ্তি 
কঙ্বাজার প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও দৈনিক কঙ্বাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন,
সমাজের অধিকার বঞ্চিত চিহ্নমূল মানুষদের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত মানুষদের জীবন-মান-উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সমাজিক সংস্থা, ভিত্তবান,মানবাধিকার সংগঠন ও দেশ প্রেমিক মানুষকে এগিয়ে আসতে হবে। অসহায় এসব মানুষের দুঃখের সঙ্গী হওয়া সবারই নৈতিক দায়িত্ব। তিনি শুক্রবার বিকালে কঙ্বাজার শহরতলীর সমিতি পাড়া উপকুলীয় আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাসত্দবায়ন ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে উপরোক্ত কথাগুলো বলেন। 
সংগঠনের সভাপতি ও কঙ্বাজারের প্রথম অনলাইন কঙ্বাজার নিউজ ডট কমের চেয়ারম্যান এবং প্রকাশক প্রফেসর আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি খুরুষ্কুল ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম,সাধারণ সম্পাদক শাহেনা আক্তার পাখি,যুগ্ম সাধারণ সম্পাদক এ. এইচ. এম আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, উপকুলীয় আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান সম্পাদক ও দৈনিক বাঁকখালীর বাতর্া সম্পাদক মোসত্দাফা সরওয়ার সংগঠনের রামু প্রতিনিধি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু প্রমুখ। এসময় স্থানীয় ছিন্নমূল দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments