Advertisement

শিবিরনেতার খুনী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করুন-কক্সবাজার জেলা শিবির


প্রেস বিজ্ঞপ্তি:
চট্র্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রনেতা মাসুদ বিন হাবিব ও মুজাহিদ উল্লাহকে নৃশংস ও মধ্যযুগীয় কায়দায় হত্যা করার প্রতিবাদ এবং খুনীদের অবিলম্বে গ্রেফতার ও গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তি দাবি করে বিবৃতি প্রদান করেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মু. সিরাজুল ইসলাম, সেক্রেটারি দিদারুল ইসলাম। নেতৃদ্বয় বলেন, সারাদেশের শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার না হওয়ায় আস্কারা পেয়ে ছাত্রলীগ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের পথ বেচেঁ নিয়েছে। প্রকাশ্যে গুলি চালিয়ে, দা-রামদা, হকিষ্টিক ও লোহা নিয়ে মহড়া দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে নির্লজ্জ ভুমিকা পালন করে জাতির বিবেককে হতবাক করে দিয়েছে। নেতৃদ্বয় বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক ও চরিত্রগঠনমূলক ছাত্রসংগঠনের নাম। আদর্শের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ছাত্রলীগ খুনের রাজনীতি করে ক্যাম্পাসে টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে। নেতৃদ্বয় অবিলম্বে খুনী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি এবং গ্রেফতারকৃত চবি শিবির সেক্রেটারিসহ নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহবান জানান।   

Post a Comment

0 Comments