মহেশখালী শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ
মোবারক উদ্দিন নয়ন
"সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপিত হলে মহেশখালী হবে দক্ষিণ
পূর্ব এশিয়ার 'ইকোনোমিক হাব'। কেবল যোগ্য নেতৃত্বের অভাবে এতদিন অমূল্য সম্পদ মহেশখালীর মতো এলাকা অযত্মে অবহেলায় পড়ে রয়েছে। শুধুমাত্র সোনাদিয়া সমুদ্রবন্দরের রাজস্ব দিয়ে সারাদেশের উন্নয়ন সম্ভব হবে। কিন্তু বর্তমান সরকার কঙ্বাজারের পর্যটন শিল্পকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত প্রজ্ঞাপন জারি করে চলেছে। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপন নিয়ে গড়িমসি করছে আওয়ামীলীগ সরকার। বিএনপির আমলে প্রয়োজনীয় অনুসন্ধানের কাজ শেষ হলেও বর্তমান সরকার এসে সমুদ্রবন্দর স্থাপনের কার্যক্রম থমকে দেয়। প্রধানমন্ত্রী কঙ্বাজারের মানুষকে ধোকা দিয়ে রেল লাইন উদ্বোধন করলেও আজ পর্যন্ত কোন কাজ করতে পারেনি। কঙ্বাজারের পর্যটন শিল্পের বিকাশ করতে পারলে এতদঞ্চলের প্রতি ইঞ্চি মাটি ও ধুলিকনা স্বর্ণের টুকরোই পরিণত হবে।" বিএনপির কেন্ত্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ৫ ফেব্রুয়ারী মহেশখালী উপজেলার গোরকঘাটা আল-জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশন আয়োজিত শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় এলে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরকে অগ্রাধিকার দিয়ে যেকোন মূল্যে তা স্থাপন করা হবে। তাছাড়া মহেশখালীর প্রধান সড়কটি মহাসড়কে পরিণত করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার, গোরকঘাটা জেটি সমপ্রসারন করার মাধ্যমে মহেশখালীকে পরিকল্পিতভাবে উন্নত বন্দর নগরীতে পরিণত করা হবে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে মহেশখালীকে শিক্ষা সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে। আর এজন্য দলমত নির্বিশেষে মহেশখালীবাসিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। পেকুয়া শহিদ জিয়া বিএন ইনষ্টিটিউটের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি এড. নুরুল আলম, কঙ্বাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল, কুতুবজুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী শফিউল আলম, ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আতাউল্লাহ চৌধুরী, আরমান, জেলা ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রাসেল প্রমূখ। উল্লেখ্য এবারে শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় মহেশখালীর শতাধিক মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এদিকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গোরকঘাটা আল-জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় ৫০ হাজার টাকার অনুদান দেন।

0 Comments