Advertisement

ইনানীতে অবৈধ কাঠসহ নৌকা উদ্ধার

উখিয়া প্রতিনিধি
উখিয়ার উপকূলীয় ইনানী রেঞ্জের আওতাধীন কোনার পাড়া গ্রামের দুবাই প্রবাসী মনির আহমদের বাড়ীতে বন বিভাগ অভিযান চালিয়ে সামাজিক বনায়নের কাঠ দিয়ে নির্মিত একটি নৌকা ও ৫০ ঘন ফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে। গতকাল দুপুর ১টায় কক্সবাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফাস উদ্দীনের নেতৃত্বে গোপন

সংবাদের ভিত্তিতে বন বিভাগ এ অভিযান চালান। অভিযান চলাকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান, ইনানী রেঞ্জ কর্মকর্তা সুনীল শাহ সহ অন্যান্য বিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments