Advertisement

পেকুয়ায় জলন্ত আগুনে জীবন্ত শিশু অঙ্গার



“ঘুম থেকে আর কখনো জেগে উঠবে না শিশু আবরাল”
এম.জুবাইদ,পেকুয়াঃ-
“আমার ছেলে কইরে, আমার আবরাল কই, আমিও কেন পুড়ে গেলাম না, আমার ছেলেকে কেন আগুন থেকে বাঁচাতে পারলাম নারেই......” মায়ের এমন আত্মচিৎকারের বিলাপে আকাশ বাতাস যেন ভারী হয়েছে উঠেছে। এমন অবস্থায় বাড়ীর লোকজনও যেন বাকরুদ্ধ। হঠাৎ এমনকি ঘটেছে, কী হয়েছে
কেউ এর উত্তর বলতে পারছেন না। পেকুয়ায় এক অগ্নিকান্ডের ঘটনায় জলন্ত আগুনে পুড়ে এক ঘুমন্ত শিশু পুড়ে অঙ্গার হয়ে গেছে। ২৯ জানুয়ারী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকার হাফেম মো: ইব্রাহীমের বাড়ীতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে আদরের শিশু সন্তানকে যত্ম করে গরম পানিতে গোসল করিয়ে মায়ের বুকের দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেন মমতাময়ী মা। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়ীর বাইরে কাজ করতে যায় মা শাহিন আক্তার। ঘরে আগুন লেগেছে শুনে দৌঁড়ে এসে দেখতে পায় পুরো বাড়ী জোড়ে আগুনের লেলিহান শিখা। ধাও ধাও করে আগুন জ্বলছে আর পুড়ছে বাড়ীর সবকিছু। এভাবে সবার চোখের সামনেই ৩ মাসের ঘুমন্ত শিশু ইব্রাহীম ছিদ্দিকী আবরাল জলন্ত আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেলে। কেউ তাকে বাঁচাতে পারলো না। এলাকাবাসী জানান, সকাল ১১ টার দিকে জিয়াউল আবসারের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ীতে আগুন ধরে নিমিষেই ছাই হয়ে যায় পার্শ্ববর্তী ইদ্রীস, জাহাঙ্গীর, মিজান, মীর হামিদ, হাফেজ মো: ইব্রাহীমের বাড়ী। আগুনের খবর পেয়ে পেকুয়া থানার এস আই আব্দুল কাদির ও এ এস আই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও দমকল বাহির্নীরা অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানায় এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা এবং ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে দুই বসতবাড়ি ছাই এবং এক শিশুর করুণ মৃত্যুর খবর পেয়ে পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর ই খাজা আলামীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের কে ১৮ হাজার টাকা ও ৬টি তাবু প্রদান করেন। এদিকে সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো কে ২০ হাজার টাকা নগদ অর্থ অনুদান দিয়েছে। শিশুটির করুণ মৃত্যুতে পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর ই খাজা আলামীন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আজ তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। শিশুটি করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments