Advertisement

নাইক্ষ্যংছড়ি থানার বিশেষ অভিযানে ২০৩টি ইয়াবাসহ দুই মায়ানমার নাগরিক ও ১৫ লিটার চোলাই মদসহ ১ ব্যক্তি আটক

নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)সংবাদদাতা
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল ৩০ জানুয়ারী সকাল ৮ঘটিকায় উপজেলার ঘুমধুম ইয়নিয়নের মনজয় পাড়াস্থ চকিদার রুপম এর বাড়ীর সামনের রাস্তায় মোঃ আলীর পুত্র ছৈয়দ হোসেন (২৫),সাং-লম্বা বিল ,থানা-ওয়ালিদং,জেলা-আকিয়াব,ইমাম

হোসনের পুত্র কামাল হোসেন(৩০) সাং-জোলা পাড়া ,থানা-মংন্ডু,জেলা -আকিয়াব নামের দুই মায়ানমার পাচারকারীকে ২০৩টি ইয়াবাসহ আটক করেছে । সূত্রে জানা যায়,-গতকাল ৩০ জানুয়ারী সকাল ৮ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তদন্ত কেন্দ্রের কর্মকতর্া এস.আই ইসলাম আলী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ঘুমধুম ইয়নিয়নের মনজয় পাড়াস্থ চকিদার রুপম এর বাড়ীর সামনের রাস্তায় মোঃ আলীর পুত্র ছৈয়দ হোসেন (২৫),সাং-লম্বা বিল ,থানা-ওয়ালিদং,জেলা-আকিয়াব,ইমাম হোসনের পুত্র কামাল হোসেন(৩০) সাং-জোলা পাড়া ,থানা-মংন্ডু, আকিয়াব জেলার দুই মায়ানমার নাগরিককে ২০৩টি ইয়াবাসহ আটক করে । যার আনুমানিক মূল্য -অর্ধ লক্ষাধিক টাকা । এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় ঘুমধুম পুলিশ ফাড়ীর তদন্ত কর্মকতর্া এস.আই ইসলাম আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশী নাগরিক অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে । মামলা নং-১২/ তাং-৩০,১,১২ইং ।
৩০ জানূযারী রাত ১টায় বিশেষ অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার থানা মোডের পোষ্ট অফিস গেইট থেকে ১৫ লিটার চোলাইমদ সহ আব্দুল ওবাইদুল (৬০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে । সূত্রে জানা যায়,-গতকাল ৩০ জানূযারী রাত ১ঘটিকায় বিশেষ অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি থানার এ.এস.আই জসিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার থানা মোডের পোষ্ট অফিস গেইট থেকে ১৫ লিটার চোলাইমদ সহ হাতে নাতে মৃত রমিজ উদ্দিনের পুত্র আব্দুল ওবাইদুল (৬০) সাং-সিকদার পাড়া,ঝিলংজা,কক্সবাজার কে আটক করে । এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এ.এস.এম আজাদ বলেন,-চোরাকারবারী ,মাদক পাচারকারী বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত আছে । নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সিমান্তে আইন শৃংখলা নিয়ন্ত্রণে সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে আসছে ।

Post a Comment

0 Comments