Advertisement

রাতে ইনানী অফিসের সামনে কক্সবাজারবাণী সম্পাদকের সর্বস্ব ছিনতাই : থানায় এজাহার

নিজস্ব প্রতিবেদক
মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টে পরাজয় ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সংক্রানত্দ গতকাল দৈনিক কক্সবাজারবাণীতে প্রকাশিত ঘোষনাকে কেন্দ্র করে দৈনিক ইনানীর পিয়ন পরিচয়ী মঞ্জুরসহ কিছু উশৃংখল যুবক আকস্মিক গতিরোধ করে দৈনিক

কক্সবাজারবাণী সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক আমাদের অর্থনীতির আঞ্চলিক প্রধান এবং বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরৰণ সংস্থার উপদেষ্টা ফরিদুল মোসত্দফা খানের কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও জরম্নরী কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। গতকাল রাত ১টা ১০ মিনিটের দিকে সম্পাদক ফরিদুল মোসত্দফা খান পেশাগত দায়িত্ব সেরে বাসায় ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা যুবকগুলো শহরের কস্তুরি হোটেল সংলগ্ন ইনানী অফিসের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায়। ওই সময় আশেপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে আসলে ঘটনায় জড়িত মঞ্জুরসহ অজ্ঞাত কয়েকজন যুবক মুখে কাপড় মুড়িয়ে সটকে পড়ে। বিষয়টি তাৎৰনিকভাবে আক্রানত্দ সম্পাদক ওসি সদর মডেল থানাকে মুঠোফোনে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে গতকাল রাতেই সম্পাদক বাদী হয়ে সদর মডেল থানায় ছিনতাইকাজে জড়িত মঞ্জুরকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরম্নদ্ধে কক্সবাজার থানায় এজাহার দায়ের করেছেন। তবে এখনো পর্যনত্দ উদ্ধার করা সম্ভব হয়নি ছিনতাইকৃত টাকা। আটক হয়নি জড়িত ছিনতাইকারী মঞ্জুর।

Post a Comment

0 Comments