ডেস্ক রিপোর্ট
কেবল সময় দেখা নয়, মোবাইল ফোনের বিকল্প হতে পারে এমনই একটি হাতঘড়ি তৈরি করার পরিকল্পনা করেছে ক্যাসিও জাপান। জানা গেছে, বস্নুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের তথ্য ক্যাসিও ঘড়িতে দেখে নেয়া যাবে। খবর টেকক্রাঞ্চ-এর।
জি-শক জিবি-৬৯০০ মডেলের ঘড়িতে স্মার্টফোনের তথ্য দেখাতে বস্নুটুথ এলই নামে কম শক্তি ব্যবহার করে এমন প্রযুক্তি ব্যবহৃত হবে বলে জানা গেছে।
ক্যাসিও'র পৰ থেকে জানানো হয়েছে, ঘড়ি থেকেই মোবাইলের সময় যেমন সেট করে নেয়া যাবে তেমনি, মোবাইলে কে কল করছে, বা ইমেইল পড়া, এসএমএস পড়ার মতো কাজও করা সম্ভব হবে। ঘড়ি থেকে মোবাইলকে নিয়ন্ত্রণ করা, ভাইব্রেশন সেট করা, অ্যালার্ম সেট করার কাজও করা যাবে। বস্নুটুথ এলই প্রযুক্তি খুব কম শক্তিতে চলে তাই ঘড়ির ব্যাটারিও যাবে ২ বছরের বেশি।
প্রথমে ঘড়িটি ২০১১ সালের ডিসেম্বরে বাজারে আনতে চেয়েছিলো ক্যাসিও, তবে থাইল্যান্ডের বন্যার কারণে তা হয়নি। চলতি বছরের ১৬ মার্চ এ ঘড়ি বাজারে আনছে ক্যাসিও। এ ঘড়ির দাম পড়বে ২৩১ ডলার।

0 Comments