আমিনুল ইসলাম
টেকনাফ উপজেলার হ্নীলা বাস ষ্টেশনে একটি মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। গত ৪ জানুয়ারী গভীর রাতে হ্নীলা ষ্টেশনের রুবি মার্কেটস্থ নির্মল ধরের শাড়ী বিতানে রহস্যজনক চুরির ঘটনা ঘটে। মালিক জানায়- এ
ঘটনায় দোকানের বাহিরের সব তালা অক্ষত রয়েছে। ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে জমানো ও বেচা বিক্রির প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে যায়। ন্যাক্কারজনক এ ঘটনায় যারাই ঘটাক না কেন দোকানের কোন কর্মচারীর যোগসাজশে এ ঘটনা ঘটতে পারে। তবে অভিনব এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও মালিকদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

0 Comments