Advertisement

কক্সবাজারের পোকখালীতে কিশোরী ধর্ষণ


মহসীন শেখ
কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পোকখালী ইউনিয়নে বিয়ের পিড়িতে বসার একদিন পূর্বে হবু বরের হাতে ধর্ষিত হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। রবিবার রাতে সংগটিত ওই ঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা বাদি হয়ে মঙ্গলবার কক্সবাজার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার কক্সবাজার থানা মামলা নং- ২৪, তারিখ-১০/০১/২০১২।
ধর্ষিতার পিতার দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা গেছে, পশ্চিম পোকখালীর কালা মিয়ার বাড়িতে তার পূত্র নেজাম উদ্দিনের বিবাহোত্তর নাচ গান চলছিলো। অন্যান্যদের মতো নাচ-গান উপভোগ করতে যান ওই কিশোরী। এরই মধ্যে কিশোরীর উপর লুলোপ দৃষ্টি পড়ে একদিন পর বিয়ের পিড়িতে বসতে প্রস্তুতি নেওয়া লম্পট নেজাম। এদিকে অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ১১টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ি দেখা হয় ওই লম্পটের সাথে। ওসময় কিশোরীকে বাড়ি পৌঁছে দেয়ার নামে পার্শবর্তী একটি বাড়িতে গরুর জন্য স্তুপকৃত খরের উপর ফেলে জোর পূর্বক মূখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর আর্ত চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে রক্তাক্তবস্থায় কিশোরীকে উদ্ধার করে। তবে এলাকাবাসী ঘটনাস্থলে আসছে দেখে দ্রুত পালিয়ে যায় লম্পট নেজাম।

Post a Comment

0 Comments