Advertisement

শুভ নববর্ষের অনাবিল শুভেচ্ছা

মোবারক উদ্দিন নয়ন 

আজ ২০১২ সালের প্রথম দিন। গতকাল ২০১২ সালের সূর্যকে বিদায় দিয়ে নতুন বছর ২০১২ সালকে স্বাগত জানাতে লাখো পর্যটকের ঢল নেমেছিল প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি সমুদ্রনন্দিণী কক্সবাজার সমুদ্র সৈকতে।
বিদায় বছরের প্রত্যাশা-প্রাপ্তি ও পূর্নতা-অপূর্নতাকে নিয়তি হিসেবে মেনে নিয়ে আগামী দিনগুলোকে উজ্জল ভবিষ্যতের আশায় উষ্ণ অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানানো হয় ২০১২ সালকে। রাত ১২টা ০১মিনিটে লাখো প্রাণের স্বাগতম ধ্বনিতে বরণ হয় খৃষ্ঠীয় নববর্ষ। জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় থার্টি ফাস্ট নাইট। আইন শৃংখলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল সারা শহর।

সরজমিনে দেখা যায়, আগে থেকেই থার্টি ফাস্ট নাইট পালনের জন্য দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভিড় জমায়।
গতকাল সকাল থেকেই সমুদ্র সৈকতে হাটার মত জায়গা ছিলনা। লোকে লোকারন্য ছিল সারা বীচ। ভোর থেকেই শহরের বিভিন্ন গুরম্নত্বপূর্ন স্থানে পুলিশের অবস্থান লৰণীয় ছিল। অধিক পর্যটকের কারনে প্রত্যেক রাসত্দায় তীব্র যানযট থাকলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল সম্ভব হয়। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো পুলিশ,র্যাব,ডিজিএফআই, এনএসআই,এসবি,টু্যরিস্ট পুলিশসহ পুলিশের বিশেষ টিম সাইক্লোন নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে। যেকোন ধরনের উশৃংখলতাকে তারা কঠোর হসত্দে দমন করে বলে জানা যায়। সন্ধ্যা ৬টায় বেসরকারী টিভি চ্যানেল দেশ টিভি ও এয়ারটেল আয়োজিত ওপেন বীচ কনসর্াট শুরম্ন হয় যা রাত ১টা পর্যনত্দ চলে। রাত ১২.০১ মিনিটে লাখো মানুষের আবেগে ধ্বনিত হতে থাকে শুভ নববর্ষ ২০১২। শত শত ফানুস আর আতশ বাজির আলোয় আলোকিত হয়ে উঠে সমুদ্র সৈকতের আকাশ। শিল্পীদের গানের তালে গলা মিলিয়ে গান করে লৰাদিক শ্রোতা। বিশেষ করে সব আলো নিভিয়ে যখন দর্শকের মোবাইল ফোনের আলোটি উচিয়ে ধরা হয় তখন দেখতে মনে হয় যেন তারার শহর। ছোট ছোট তারার আলোয় ঝিকিমিকি করছে চারপাশ। 

কক্সবাজারে অবস্থানরত তারকা হোটেল গুলো আয়োজন করেছিল ডিজে ফ্যাশন শো সহ দেশী-বিদেশী তারকাদের সংগীত সন্ধ্যা । এসব অনুষ্ঠানে বিশেষ করে অংশগ্রহণ কারীরাও নামীদামী ও পেশাদার শিল্পপতিরা। এ সকল তারকা মানের হোটেল গুলোতেও ভিআইপি মানের পর্যটকরা অবস্থান করায় তাদের নিরাপত্তাও ছিল নিশ্ছিদ্র। নিরাপত্তা রৰায় পুলিশের পাশাপাশি বলিষ্ট ভ্থমিকা রাখে সাদা পোশাকধারী অসংখ্য আইন শৃংখলা রৰাকারী বাহিনীর কমর্ীরা। পুলিশ সুপারের কড়া নির্দেশনার কারনে সমুদ্র সৈকতসহ রাসত্দায় কোন প্রকার মাতালদের উপদ্রব চোখে পড়েনি তেমন। যাতায়াতে কোন প্রকার সমস্যা না হওয়ার লৰ্যে বীচ এলাকায় কোন প্রকার যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি। সর্বোপরি কোন প্রকার নাশকতা ছাড়াই জমকালো ভাবে পালিত হল থার্টি ফাস্ট নাইট এবং বরণ করা হলো খৃষ্ঠীয় নববর্ষ ২০১২ সালকে।

Post a Comment

0 Comments