Advertisement

কক্সবাজার শহরে বাঘ !


মহসীন শেখ:
কক্সবাজার শহরের বাহারছড়ায় বন থেকে লোকালয়ে চলে আসা একটি মেছু বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকাল ১০টায় এলাকাবাসীর সহযোগীতায় বিরল প্রজাতির বাঘটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক কক্সবাজার সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র জাহেদ আলম জানান, সকাল ৯টার দিকে স্থানীয় গনস্বাস্থ্য কেন্দ্রের সম্মূখস্থ নজির কোম্পানীর বিল্ডিংয়ের প্রধান ফটকের একটি গাছে বাঘটি দেখা যায়। ওসময় এলাকার শিশু-কিশোররা ধাওয়া করলে গাছ থেকে নেমে বাঘটি পাশ্ববর্তী একটি মুদির দোকানের নিচে আশ্রয় নেয়। এক পর্যায়ে পিছু নেওয়া ওই শিশু-কিশোররা বাঘটিকে পিঠিয়ে মারার চেষ্টা চালালে উপস্থিত সকলেই এগিয়ে এসে মেছু বাঘটি উদ্ধার করে। পরে বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 
এদিকে অনেকে ধারণা করছেন, অব্যাহত ভাবে বন-জঙ্গল উজাড় ও পাহাড় কর্তনসহ নানা ভাবে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করায় ওসব পশু প্রাণী তাদের নিরাপদ স্থান হারিয়ে লোকালয়ে চলে আসছে। এরই ধারাবাহিকতায় ওই মেছু বাঘও লোকালয়ে আশ্রয় নিতে এসেছিলো। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু ব্যক্তি ধারণা করছেন, হয়তো বাঘটি দীর্ঘ কারো বাড়িতে বন্দি ছিলো। সেখান থেকে পালিয়ে এসে পথ ভূলে ওই স্থানে চলে এসেছে। 
দক্ষিণ বন বিভাগের প্রধান বন কর্মকর্তা বিপুল কৃঞ্চ দাশ মেছু বাঘটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বাঘটি বন বিভাগের হেফাজতে রয়েছে এবং খুব শীগ্রই বাঘটি গভীর বনাঞ্চলে মুক্ত দেয়া হবে। 

Post a Comment

0 Comments