Advertisement

কক্সবাজারে ১৭ বিজিবি’র মাদক ধ্বংস ও গন সচেতনতামূলক অনুষ্ঠান


শাহনেওয়াজ বাবু ,কক্সবাজার:
মাদক পাচার রোধ করি, সুস্থ সমাজ গড়ে তুলি এ শ্লোগানকে সামনে রেখে ২০ ডিসেম্বর বিজিবি দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার ১৭ বিজিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাদক ধ্বংস ও গনসচেতনতামূলক অনুষ্ঠান। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ নেতা আবদুর রহমান বদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার আর আর সি’র কমিশনার ফিরোজ সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সলিম উল্লাহ বাহাদুর, ঝিলংজার চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু। অনষ্ঠানের পরে ১৭ বিজিবি কতৃক গত দুই মাসে উদ্ধারকৃত মাদক দ্রব্যে রয়েছে ৯০৬ বোতল বিদেশী মদ,৩৬ লিটার খোলা মদ,১৭৩৮ পিচ নিষিদ্ধ ইয়াবা,প্রায় সারে ৩ কেজি গাঁজা সহ ৫৭ লাক্ষ টাকার  হরেক রকমের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

Post a Comment

0 Comments