আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং তইংগ্যা পাহাড়ের নীচে পুটুবনিয়া নামক পাহাড়ের উপরে গহীন অরণ্যে একটি বন্য হাতি মারা গেছে। ১০ ডিসেম্বর শনিবার বনে কাঠুরিয়া জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে হোয়াইক্যং পুটুবনিয়া পাহাড়ের নীচে পাহাড়ী ছড়ার পাশে একটি মৃত হাতি দেখতে পায় এবং পাশে একটা বাচ্চা হাতি চিৎকার করতে থাকে। মৃত হাতির খবর কাঠুরিয়া স্থানীয় বন কর্মীদের অবহিত
করে। হাতির মূল্যবান দাঁতের লোভে শিকারীরা বয়স্ক দাঁতওয়ালা হাতি মেরে ফেলে দাঁত নিয়ে গেছে এ ধরণের গুজব ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে বন বিভাগের কর্মকর্তা দাত নেওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন। সহকারী বন সংরক্ষক মোঃ আব্দুর রহমান জানান- একটা বৃদ্ধা মা হাতি গত ১ মাস আগে পায়ে টিউমার রোগ জনিত কারণে গুরুতর অসুস্থ হয়েছিল। বিষয়টি তাদের গোছরে আসার পর নিশ্চিত হয়ে উর্ধতন কতৃপক্ষকে অবহিত এবং চিকিৎসার ব্যবস্থাও নেয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা করানো সম্ভব হয়নি। এখন হাতিটি মারা যাবার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান- মারা যাওয়া হাতিটি মা জাতীয়। মা হাতির দাঁত থাকেনা। হাতির দাঁতের লোভে বন্য হাতি মেরে ফেলার অভিযোগ বা গুজব সত্য নয়।

0 Comments