আবদুর রহিম সেলিম, উখিয়া :
উখিয়ায় এক যুবতীর অনৈতিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। দেহ ব্যবসায় লিপ্ত থাকার পাশাপাশি স্থানীয় একটি সন্ত্রাসী গ্রপের সাথে রয়েছে তার গভীর সখ্যতা। এ ঘটনা নিয়ে স্থানীয় লোকজনের মাঝে নানা ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিণ মরিচ্যা সেতুনীর বটগাছ তলা এলাকার মৃত কবির আহমদের মেয়ে খুরশিদা বেগম (১৯) দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা ও পতিতাবৃত্তির কাজে জড়িয়ে পড়ে। পিতা মারা যাওয়ায় সংসারে অভাব-অনটনের তাড়নায় প্রাণ বাচাঁর তাগিদে খুরশিদা দেহ ব্যবসার মত জঘন্য ঘৃন্য পেশায় নেমে পড়ে। সম্প্রতি তার সাথে অবৈধ মেলামেশা করতে গিয়ে গভীর রাতে জালিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মদ্যপায়ী রফিক আহমদ সেতুনী পাড়ায় মদ্য পান করে ওই খুরশিদার বাড়ীতে তার সাথে যৌন লালসা চরিতার্থ করতে গিয়ে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। এছাড়াও কথিত ওই পতিতার বিরুদ্ধে একাধিক খদ্দেরের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়। এমনকি মাঝে মধ্যে কন্টাক করে কক্সবাজার শহরের বিভিন্ন নামী-দামী হোটেলে রাত যাপন করারও অভিযোগ রয়েছে। তার এহেন কর্মকান্ডে স্থানীয়রা অতিষ্ট হয়ে উঠায় এসব অপরাধমূলক কর্মকান্ড বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে অভিযুক্ত খূরশিদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি মুঠোফোন কেটে দিয়ে বন্ধ রাখেন।

0 Comments