Advertisement

তোলপাড় চলছে কক্সবাজারের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে

জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহাম্মদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং এর প্রেক্ষিতে পত্রিকায় রিপোর্ট
প্রকাশকে কেন্দ্র করে গতকাল কক্সবাজারের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ুব্ধ নেতা-কর্মীরা জানান, যদি এ ঘটনা সত্যি হয় তবে কক্সবাজারে ছাত্রলীগের রাজনীতি চরম অধঃপতনে পতিত হবে।
ছাত্রলীগ সভাপতি আলী আহাম্মদের বিরুদ্ধে পালংখালীর বিধবা জোছনা আক্তার গত ৮ ডিসেম্বর  সাংবাদিকদের কাছে তার ৮ বছরের শিশু কন্যা ইয়াছমিন আক্তারকে গুম করে ফেলার অভিযোগ করেন। ৩ বছর আগে বড়লোকের বাসায় ঝি’র কাজ দেবার নাম করে তার মেয়েকে আলী আহম্মদ নিয়ে আসেন বলে জানান। এরপর থেকে এ পর্যন্ত একবারের জন্য ও মেয়ের মুখ দেখতে পান নি।
এদিকে এই ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে আলী আহাম্মদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
জানা যায়, ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পরপরই আলী আহাম্মদ বিবাহিত হয়েও অবিবাহিত উল্লেখ করার জন্য
তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠে। এছাড়া মৃত মানুষকে জীবিত বানিয়ে অন্যের জমি দখলের চেষ্টা করায় ইতোমধ্যে তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন পালংখালীর জনৈক আলতাফ হোসেন। এছাড়া কুতুবদিয়ার জনৈক জিয়াউর রহমান নামে এক ছেলেকে ধরে এনে ব্যাপক মারধর করার পর পুলিশকে চাপ প্রয়োগ করে ডাকাতি মামলার আসামী করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তার বিরুদ্ধে কক্সবাজার শহরে বিােভ মিছিল করেছে। এমনকি কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের জনসভায় তার উপস্থিতিতেই জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহম্মদকে জুতা দেখাতেও দ্বিধা করেনি তারা।
সর্বশেষ ঝি’র কাজ দেবার কথা বলে ৮ বছরের কন্যা শিশুকে গুম করে ফেলার মতো ন্যক্কারজনক অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর বলেন,“ বিষয়টি আজকে (গতকাল) জেনেছি আমি। ঘটনা সত্য হলে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।” 

Post a Comment

0 Comments