Advertisement

জনসমুদ্রের ঢেউ শুরু হলে ক্ষমতাসীনরা ভেসে যাবে- শাহজাহান চৌধুরী


বার্তা পরিবেশক:
দেশের সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ-বিক্ষোভের মুখে ক্ষমতায় আকঁড়ে থাকতে বর্তমান সরকার একতরফাভাবে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, ভারতের সাথে আতাঁত পূর্বক বাকশালী
শাসন কায়েম করার যে স্বপ্ন দেখছে, এদেশের মানুষ সে স্বপ্ন কখনও পুরণ হতে দিবেনা। ৯০ এর গণঅভ্যূত্থানে বিদায় নেয়া স্বৈরচারীর সঙ্গে জোট বেঁধে এখন তারা দেশে নৈব্য স্বৈরচার কায়েম করতে চেষ্টা করছে। যানমালের নিরাপত্তাহীনতায় দেশের মানুষ এখন দিশেহারা হয়ে উঠেছে। লগি-বৈঠার হুমকি ধমকি, হামলা, মামলা দিয়ে তারা যেভাবে চারদলীয় জোটের গণজোয়ার ঠেকাতে চেষ্টা করছে-জনসমুদ্রে একবার উত্তাল ঢেউ উঠা শুরু হলে ক্ষমতাসীনরা খড়কুটার মত ভেসে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জালিয়াপালং সাংগঠনিক ইউনিয়ন দক্ষিণ শাখার সভাপতি জহুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ৯ ডিসেম্বর বিকাল ৩ টায় মনখালী বাজারে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক হুইফ ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ জাহান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাথাক্রমে উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সিনিয়র সহ সভাপতি উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম শাহ আলম, সহ-সভাপতি জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, জালিয়াপালং দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ হোছাইন, হলদিয়াপালং দক্ষিণ শাখা সাধারণ সম্পাদক দলিলুর রহমান শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক হামিদ হোছন সাগর, যুগ্ন আহবায়ক এম. গফুর উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আহছান উল্লাহ, শামশুল আলম সোহাগ, টিটু, রফিকুল হুদা, আবদুল আল মামুন, আজিম উদ্দিন সহ উপজেলা ও জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জালিয়াপালং সাংগঠনিক ইউনিয়ন দিক্ষণ শাখা যুবদলের আজিম উদ্দিন মাহমুদ সভাপতি, জাফর আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ ইউনিয়ন যুবদল কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে ছাত্র দলের সেলিম উদ্দিন সিরাজী সভাপতি, রফিক উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়।

Post a Comment

0 Comments