Advertisement

কুতুবদিয়ায় বসত বাড়ীতে আগুন ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


কুতুবদিয়া প্রতিনিধি 
কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের নাছিয়ার পাড়া গ্রামের জনৈক মনজুর আলমের বাড়ীতে গতকাল ২৭ ডিসেম্বর রাত ১টায় পুর্বের পারিবারিক শত্রুতার জের ধরে দুবর্ৃত্তকারীরা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যেক্ষদশর্ী সুত্রে প্রকাশ,গতকাল ২৭ ডিসেম্বর বুধবার রাত ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেন হত দরিদ্র মনজুর আলমে বাড়ীতে। এই সময় গৃহকর্তা বাড়ীতে ছিল না। বাড়ীটি তালাবদ্ধ ছিল। দুবর্ৃত্তকারীরা ঘরে কাউকে না পেয়ে আগুন ধরিয়ে দেয়। দুবর্ৃত্তকারীদের আগুনে ঘরের রক্ষিত আসবাবপত্র মালামাল সহ পবিত্র কোরআন পুড়িয়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। আলী আকবর ডেইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সাবরিনা আরেফিন অগি্নকান্ডে ভষ্মিভুত বাড়ীটি পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে জানান পূর্বের পারিপারিবারিক শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মনজুর আলমের বাড়ীতে আগুন দেয়। এর আগেও অনেকবার আগুন দিয়ে বাড়ী পুড়িয়ে দেওয়ার জন্য একাধিকভাবে চেষ্টা করার পর ব্যর্থ হয়ে সর্বশেষ গত ২৭ডিসেম্বর রাতে দুবর্ৃত্তকারীরা মনজুর আলমের বসত ঘরে আগুন দেয়। এরিপোর্ট লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই। তবে গৃহ কর্তা মনজুর আলম মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

Post a Comment

0 Comments