Advertisement

উখিয়ায় পেশাদার চোর আটক : ছাড়িয়ে নিতে তৎপরতা

ওবাইদুল হক আবু চৌধুরী, উখিয়া:
উখিয়ায় পেশাদার চিহ্নিত চোরেরদল এক ব্যবসায়ীর বসত ঘরে প্রবেশ করে সুপারি ড্রাম,ট্রাই,ভ্যানগাড়ি,অটোরিকসা,মোটর সাইকেল,মালামল সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মুল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকার হাজী জহির আহমদের ব্যবসায়ী পুত্র আবদুল মাজেদের বসত ঘরের বেড়া কেটে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পর পরদিন সকাল ১১ টায় ইউপি মেম্বার রফিকুল আলম সহ স্থানীয় লোকজন মহিউদ্দিন চোরাকে আটক করে গনধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।পরে মহিউদ্দীন চোরা চুরি করার ঘটনা পুলিশের নিকট ¯ী^কার করে। এসময় মহিউদ্দিন চোরার স্বীকারোক্তি মতে পুলিশ মালামাল উদ্ধার করতে যায়।কিন্তু মহিউদ্দীন চোরা সব মালামাল আসামী সেলিমের ঘরে রয়েছে বলে জানায়।পুলিশ সেলিমের বাড়ি তল্লাশি চালালেও কিছুই পাওয়া যায়নি। জানাগেছে, মহিউদ্দীন চোরার সঙ্গীরা মালামাল আগে থেকেই গোপন স্থানে সরিয়ে ফেলেছে।ব্যবসায়ী আবদুল মাজেদ জানায়,স্থানীয় চিহ্নিত পেশাদার চোর মহি উদ্দিন(২০)মোঃ হাছন(২৮),সেলিম(২৬),জাফর আলম(৩০)এর যোগসাজসে গভীর রাতে পরিকল্পিত ভাবে ঘরের বেড়া কেটে চোরেরদল ২৪টি সুপারির ড্রামের মূল্য ৬০ হাজার টাকা ,২৫শত ট্রাইয়ের মূল্য ৪৫হাজার টাকা ,ভ্যানগাড়ি,অটোরিকসা,মোটর সাইকেলের যন্ত্রাংশ সহ অন্যান্য জিনিপত্রের মূল্য ৩০হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে যায়।খোঁজ নিয়ে জানা গেছে,মহি উদ্দিন এলাকার চিহ্নিত পেশাদার চোর।সে ইতিপূর্বে তার চোর সিন্ডিকেটের সদস্যদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে রাতের আধারে চুরি,ছিনতাই,রাহাজানি করে বেড়ালেও থানা পুলিশর নজর না থাকায় সে দিন দিন বেপরোয়া হয়ে উঠে।ফলে বসত বাড়িতে নিত্যদিন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।এছাড়া ধৃত মহিউদ্দীন চোরার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।ধৃত মহিউদ্দীন চোরাকে থানা থেকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিতে একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে জানাগেছে।

Post a Comment

0 Comments