Advertisement

সাংসদ বদি’র হাতে প্রহৃত মাষ্টার মনজুর অবশেষে জাপা থেকে বহিস্কার

বহুল আলোচিত ও বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির হাতে প্রহৃত জাপা নেতা টেকনাফ বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলমকে অবশেষে জাতীয় পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলা জাপা’র অনুষ্টিত বর্ধিত সভায় দলীয় শৃংখলা ভঙ্গ করা ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে মনজুরকে টেকনাফ উপজেলা জাতীয় পার্টি থেকে এই বহিস্কার সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরকে উপজেলা সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। উপজেলা জাপা’র সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে জাপার উপজেলা কার্যালয়ে অনুষ্টিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি মৌলানা আবদুর রহমান, কবির আহমদ, মাষ্টার আবুল হোসেন ও মফিজুর রহমান। উল্লেখ্য, সাংসদ বদির হাতে মার খেয়ে ঐ জাপা নেতা জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আন্দোলনে নামিয়ে দিয়ে তিনি (মনজুর) গোপনে বদির সঙ্গে আতাত করে মোটা অংকের টাকায় কাউকে না জানিয়ে দফা-রফা করে ফেলে। অথচ ঐ ঘটনায় জেলার শিক্ষক সমাজও একাতœতা ঘোষনা করে সাংসদ বদির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী পালন করেন। জাতীয়পার্টি জেলা শাখার উদ্যোগে এমপি বদির বিরুদ্ধে মিছিল, মিটিং, প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। অবস্থা সুবিধাজনক নয় দেখে বদির পক্ষে টেকনাফ উপজেলা আ’লীগ সভাপতি জাফর আলম চৌধুরী মনজুরের সঙ্গে সাংসদ বদির সমঝোতা করে দেয় বলে জানা গেছে।

Post a Comment

0 Comments