মোহাম্মদ হোসেন হাটহাজারী(চট্টগ্রাম):
চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবতীতে ধর্ষণের পর নগ্ন ছবি মোবাইলে ধারন করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত রবিবার রাতে সহকারী পুলিশ সুপার বাবুল আকতার পিপিএম (বার)হাটহাজারী সার্কেল এর নির্দেশে উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন থেকে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই বাচাই করে দীর্ঘ সময় তদন্তের পর অবশেষে গত ১২ সেপ্টেম্বর হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯(১)তৎসহ তথ্য ও প্রযুক্তি আইনে ২০০৬ ধারা মোতাবেক মামলা নং ১৪ তারিখ ১২-৯-২০১১ ইং একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছে মেয়েটির পিতা আবুল কাশেম।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সুত্রে জানা যায়, গত ৫ মাস থেকে মেয়েটিকে প্রায় সময় উত্তাক্ত করত রায়হান এ ব্যাপারে এলাকার মেম্বারকে অবহিত করা হলেও একটা সমঝোতার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। রায়হান একদিন মেয়েটি হুমকী মাধ্যামে একটি ঘরে আটক রেখে জোর পূর্বক ধর্ষন করে এবং মোবাইলের মাধ্যামে ভিডিও চিত্র ধারণ করে এলাকায় ছড়িয়ে দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুশিল অভিযান চালিয়ে গড়দুয়ারা ইউনিয়নের হিরা নবী তালুকদারের বাড়ি এলাকা থেকে ধর্ষককে আটক করেছে। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ সামিউল আলম মামলার কথা স্বীকার করেন। সে উল্লেখিত ইউনিয়নের মোহাম্মদ জাফরের পুত্র বলে জানা গেছে।

0 Comments