Advertisement

চকরিয়া পাইওনিয়ারের ঈদপূণর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

শাহজালাল শাহেদ: চকরিয়া বিনামারা পাইওনিয়ার এসোসিয়েশনের ঈদপূণর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১সেপ্টেম্বর বৃহস্পতিবার বিনামারা ফার্মগেইট প্রাঙ্গণে চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল হক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত পাইওনিয়ার এসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম এহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চকোরী’র সম্পাদক ও চকরিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আ.ক.ম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি, পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, অধ্যাপক নুরুল আমিন, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম ফরহাদ, তরুন সমাজসেবক মহিউদ্দিন খোকন, চট্টগ্রাম রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শওকত উচমান, কবিরাজ আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী শেখ মোহাম্মদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আফাজ উদ্দিন, দৈনিক সংগ্রাম চকরিয়া প্রতিনিধি সাংবাদিক শাহজালাল শাহেদ, সংগঠনের সদস্য মাসুদুল হক মাসুদ, রুকন উদ্দিন, নোমান জিহাদ, মনির উদ্দিন, লিটন, মানিক, বেলাল উদ্দিন, আজিজ, বোরহান উদ্দিন, রক্তগোলাপ কুঁড়ি আসরের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, মোরশেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, পবিত্র রমজানে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments