Advertisement

সেই পাখীর বিয়ে আজ

শফিউল ইসলাম আজাদ,উখিয়া:
রামুর গোয়ালিয়ায় সশস্ত্র ডাকাতের গুলিতে নিহত প্রবাসী জসিমের জীবন সঙ্গিনী মিনুয়ারা পাখীর বিয়ে আজ। উখিয়া উপজেলার হাজিরপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র মানিকের সাথে বিয়ে পিড়িতে বসতে যাচ্ছে, সেই পাখী। ইতিপূর্বে মানিক আরো ২টি বিয়ে করেছিল, এইটা তার তৃতীয়
বিয়ে। অপরদিকে হতভাগী পাখীর এক সুখের সংসার ভেঙ্গে যাওয়ার পর আরেক ঘরে পা দিচ্ছে।  
উল্লেখ্য যে, গত ২৫এপ্রিল রাত ২ টায় ৪৫/৫০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল এ উপজেলার রতœাপালং ইউনিয়নের ছাদৃকাটা গ্রামের দুবাই প্রবাসি হাজী নুরুল আলম, ব্যাংক কর্মচারী, ছৈয়দ আলম, ও তার ভাই উলা মিয়ার বাড়ীসহ ৪টি বসতবাড়ীতে দুধর্ষ তান্ডব চালিয়ে  প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ৫ লক্ষাধিক নগদ টাকা ১০/১২ টি মোবাইল লুটপাট করে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা ফজলুল করিম (৩৫) শহিদুল ইসলাম (২০) জসিম উদ্দিন (২৫) রফিক উদ্দিন (১৮) ও গৃহবধু হাছনাহেনা (২৮) গুরুতর আহত হয়। 
পরে ডাকাতেরা রাত সাড়ে ৩টায় ধোয়াপালং নয়াপাড়া দিয়ে গভীর জঙ্গলে চলে যাওয়ার সময় মুসল্লি¬দের মুখোমুখি হয়। গ্রামবাসি ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতেরা গ্রামবাসি লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় নয়াপাড়া গ্রামের আবুল খায়েরের পুত্র প্রবাসী জসিম উদ্দিন (৩০) ঘটনাস্থলে নিহত হয়। তখন মিনুয়ারা ছিল জসিমের ২৭দিনের নববধূ। হাতের মেহেদী শুকাতে নাশুকাতে হতে হয় তাকে স্বামীহারা। এরপর থেকে বাপের বাড়ীতে দীর্ঘদিন অবস্থান নেওয়ার পর অন্যের সংসারে চলে যেতে হচ্ছে সেই অভাগিনীকে পাখীকে।

Post a Comment

0 Comments