Advertisement

মহেশখালীর সী-বীচ সড়কে ৩ বছর ধরে যানচলাচল বন্ধ

মোহাম্মদ শাহাব উদ্দীন :
কক্সবাজারের মহেশখালীতে পর্যটকদের দর্শনীয়স্থান সী-বিচ সড়কে গত তিন বছর ধরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ ৬ বছরও আঁধা কিলোমিটার এ সড়কটি সংস্কার না হওয়ায় এ করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসীর পাশাপাশি দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা পায়ে হেটে  সী-বিচ দেখতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পর্যটকদের দর্শণীয় স্থান হিসেবে
পরিচিত মহেশখালীর চরপাড়া সী-বিচ। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা মহেশখালী আসলে তা এক নজর দেখে যান এ সী-বিচ। সী-বিচে  ঝাউবাগান ও বালুর মহাল পর্যটকদের নজর কাড়ে। উপজেলা সদর থেকে সী-বীচ পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র আঁধা কিলোমিটার সড়ক ভেঙ্গে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় গত তিন বছর ধরে এ সড়কদিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে স্থানীয় এলাকাবাসী ও পর্যটকরা সরাসরি গাড়ি নিয়ে সী-বিচে যাওয়া সম্ভব হচ্ছে না। 
ছয় বছর আগে প্রবল বর্ষণের সী-বিচ সড়কের আঁধা কিলোমিটার সড়ক ভেঙ্গে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এর পর সড়ক সংস্কারের ব্যাপারে এলাকার লোকজন দাবি জানিয়ে আসলেও তা কোন কাজ হয়নি।এ কারণে দিন দিন এই সী-বিচটি ঐতিহ্য হারাচ্ছে। 
সরেজমিন গিয়ে দেখা গেছে,চরপাড়া সী-বিচ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তার উপর দিয়ে বড় গাড়িতো দুরের কথা রিক্সা পর্যন্ত যাতায়ত করতে পাচ্ছে না। এ কারণে এলাকার লোকজন ও পর্যটকরা পায়ে হেটে এ সড়ক দিয়ে যাতায়ত করতে গিয়ে  ভোগান্তির কবলে পড়ছে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, আনোয়ার হোসেন ও সেলিম উদ্দিন জানান, মহেশখালীতে দর্শনীয়স্থানের মধ্যে সী-বিচও পর্যটকদের আকর্ষণ করার মতো একটি স্থান। এক সময় এ সী-বিচ দেখার জন্য পর্যটকদের ঢল নামতো। কিন্তু যাতায়তের কারণে পর্যটকরা পায়ে হেটে সী-বিচ দেখতে আগেরমতো তেমন আসেন না। 
ঢাকা মিরপুরের বাসিন্দা আনোয়ার হোসেন ও মোস্তফা কামাল বলেন, সী-বীচটি দেখতে খুব ভালো লেগেছে। কিন্তু সড়কদিয়ে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেটে গিয়ে চরম ভাবে ভোগান্তির শিকার হয়েছি। 
মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া জানান,সী-বিচ সড়কটি  সংস্কার করার জন্য ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা অচিরেই সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি জানান। 
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)এটিএম কাউসার হোসেন জানান,সী-বীচ সড়কটি যাতায়তের অনুপযোগি হওয়ায় কারণে গত তিন বছর ধরে এ সড়কে সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। এ কারণে দর্শণীয়স্থান সী-বিচে আগের চেয়ে পর্যটকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তিনি বলেন, যাতায়তের সুবিধা হলে এখানে পর্যটকদের ঢল নামতো।

Post a Comment

0 Comments