Advertisement

বদরখালীতে প্রতিহিংসার জের :ভিটে জমি কেটে দিয়েছে সহোদররা

এম. রায়হান চৌধুরী, চকরিয়া: চকরিয়া বদরখালীতে পূর্ব শত্রুতা ও প্রতিহিংসার বশবতী হয়ে প্রবাসীর ভিটে জমি কেটে সাবাড় করে দিয়েছে সহোদররা। জানা গেছে, মৃত হাজী লাল মিয়ার পুত্র প্রবাসী নুরুল
কবির বিদেশ থাকার সুযোগে তার বড় ভাই জালাল উদ্দিনের স্ত্রী ওসমান আরা বেগম, অপর ভাই নুরুল আলম এবং মোজাফফরের নেতৃত্বে গত ১১ আগষ্ট গভীর রাতে মাটি কাটার শ্রমিক মনজুর মাঝি সহ ২০/৩০জনের শ্রমিক নিয়ে নুরুল কবিরের ভিটায় অনুপ্রবেশ করে তার পুকুর পাড়ের সৃজিত ফলদ ও বনজ বিভিন্ন প্রকারের গাছ এবং ভিটের মাটি কেটে নিম্নভূমির সাথে সমতল করে ফেলে। এসময় চকরিয়া থানা পুলিশে খবর দিলে ওসি মোঃ ফরহাদ বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি অহিদুল ইসলামকে নির্দেশ দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা পালিয়ে যায়। ঘটনার দিন প্রবাসী নুরুল কবিরের পুত্র ফরহাদ (১৬) বাধা দিলে তাকে হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্বজনরা আহতকে চকরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চমেকে স্থানান্তর করে। এ ব্যাপারে আহত ফরহাদ বাদী হয়ে ঘটনায় জড়িত ১৩জনকে বিবাদী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করে। এদিকে বিরোধপূর্ণ বিষয়টি চকরিয়া থানার ওসি মোঃ ফরহাদের কাছে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। 

Post a Comment

0 Comments