Advertisement

মহেশখালী চ্যানেলে জলদস্যুদের হানা: ১০ মাঝি-মাল্লা আহত, ব্যাপক লুটপাট

নয়ন কক্স নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে জলদস্যুদের নিরবিচ্ছিন্ন ডাকাতি অব্যাহত রয়েছে। সংঘবদ্ধ সশস্ত্র জলদস্যুরা মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ১০ মাঝি-মাল্লাদের এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে জাল, নগদ টাকা,মোবাইল সেট ও মেশিনসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। ১৪আগষ্ট দিন দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায়  মাঝি-মাল¬ারা ককসবাজার সদর ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
হামলার শিকার মাঝি-মাল¬¬ারা জানান, ১৪ আগষ্ট সকাল ৮ টায় সাগর থেকে মাছ বোঝাই ফিশিং বোট ‘এফবি আল্ল¬¬ার দান’ নিয়ে কূলে আসার পথে ঘটিভাঙ্গা  ও সোনাদিয়ার মাঝামাঝি খালের ব্রীজ সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র জলদস্যু অবস্থান দেখতে পায়। জলদস্যুদের  দেখে মাঝি-মাল¬¬ারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেও এক পর্যায়ে জলদস্যুরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। তাদের বোটে ওঠে মাঝি-মাল¬¬াদের এলোপাতাড়ি কোপিয়ে ও লোহার রড দিয়ে মারধর করে মারাত্মক আহত অবস্থায় সাগরে ফেলে দেয়। এসময়  মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।  আহতদের মধ্যে জহিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জলদস্যুদের হামলায় অন্যান্য আহতরা হল, মুজিব, ফজল ,কালাম,মীর কাশেম, একরাম, গুনু মিয়া। তাদের মধ্যে একরাম, গুনু মিয়ার  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
সোনাদিয়ার মাছন, আনজু মিয়া , পুতিয়া, সাইফুল, জামাল, কুইল্যা ও পুটিবিলার মোবারকসহ আরো বেশ কয়েকজন জলদস্যু এ হামলা চালায় বলে মাঝি-মাল¬ারা জানান। জলদস্যুদরা এ সময় মাঝি মাল¬¬ার ৩০ হাজার টাকা, জাল, ৩টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ মাছ লুটপাট করে নিয়ে যায় এবং তাদের বোটের মূল্যবান মেশিনটি নষ্ট করে দেয়। এ দস্যুতার  ঘটনায় আহত মাঝি মাল¬ারা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments