Advertisement

সীমানা বিরোধকে কেন্দ্র করে রিক্সা চালকের হাত পা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

নয়ন কক্স নিউজ ডেস্ক:
সীমানা বিরোধকে কেন্দ্র করে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে এক গরীব রিক্্রা চালকের হাত পা গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত ১২ আগস্ট ইউনিয়নের পেটান ফকিরের মাজার সংলগ্ন পশ্চিম গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিক্্রা চালকের নাম আবদুর রহিম (৩০)। তার পিতার নাম আবদুল মজিদ। জানা গেছে, বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন বেলা সাড়ে ১১ টা’য় একই এলাকার নুর আহমদের  বড় পুত্র  কবির আহাং’র সাথে  রিক্্রা চালক আবদুর রহিমের  বাদানুবাদ হয়। বাদানুবাদের  এক পর্যায়ে ঘটনার মূল হোতা ঈদগাঁও বাস স্টেশনের সৌদিয়া কাউন্টার সংলগ্ন সোলতান  কুলিং কর্ণারের মালিক এবং কবিরের ছোট ভাই নারী ও শিশু নির্যাতনসহ বহু মামলার আসামী সোলতান অকস্মাৎ মোটা লঠি নিয়ে এসে আবদুর রহিমকে বেধড়ক পিটুনি দেয়। এতে আবদুর রহিমের হাত বাম ভেঙ্গে যায় ও শরীরের সর্বাঙ্গে ফুলা জখম হয়।  গত ৫দিন ধরে রিক্্রা চালাতে না পারায় রহিম পরিবার পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে। জানা গেছে, সোলতান  নারী ও শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি মামলার আসামী।  (মামলা নং-১৩৩১/১০)। এ ব্যাপারে অভিযুক্ত সোলতান  ঘটনার দিন  কথা কাটাকাটির বিষয়টি স্বীকার করলেও রহিমকে মারধরের কথা অস¦ীকার করে। আহত রহিম এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments