Advertisement

কালারমারছড়ায় দুই সন্ত্রাসী গ্র“পের বন্দুক যুদ্ধে আহত ১০॥ গ্রেফতার ৩

নয়ন কক্স নিউজ ডেস্ক:
দীর্ঘ দিনের বিবদমান দুগ্রপের অব্যাহত গোলাগুলিতে ফের উত্তপ্ত হয়েছে উঠেছে সন্ত্রাসের জনপদ খ্যাত ককসবাজারের মহেশখালীর কালারমারছড়া। গত দু’দিন ধরে উভয় গ্র“পের দফায় দফায় বন্দুকযুদ্ধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ও আঁধার ঘোনা এলাকা  রণক্ষেত্রে পরিণত হয়েছে।  এতে করে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলারএকমাত্র ক্রাইমজোন হিসেবে খ্যাত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ও আঁধারঘোনা এলাকার খলিল গ্রুপ ও কাসেম গ্রপের মধ্যে  চিংড়ি ঘের আধিপত্ত্য বিস্তার নিয়ে গত দু দিন ধরে আঁধারঘোনা ও নোনাছড়ি এলাকায় গোলাগুলির ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল ৮ থেকে দুঘন্টব্যাপী বন্দুকযুদ্ধে উভয় গ্রপের ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন, মাহাবুব (৩৫),বাদল (৩০),আব্দুল গফুর (৩২), আহামদও (২২), মোজাম্মেল (২৩), আব্দুর মজিদ (২৬) ও শাহাব উদ্দিন (২৬)।  বাকি আহতরা সবাই একাধিক মামলার আসামী হওয়ায় তারা বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও কালারমালছড়া পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম পাল। ঘটনার সত্যতা নিশ্চিত মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির  করে বলেন, আধিপত্ত্য বিস্তারের লড়াইয়ে বিবদমান দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে সেখোনে অতিরিক্ত পুলিশ মোতায়েম করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করা হয়েছে। 

Post a Comment

0 Comments