Advertisement

খুটাখালীতে প্রাইভেট কারের ধাক্কায় ১কিশোরী আহত

মোবারক উদ্দিন নয়ন
খুটাখালীতে প্রাইভেট কারের ধাক্কায় ১কিশোরী গুরুতর আহত হয়েছে। ২জুলাই বিকেল ৫টায় মহা সড়কে খুটাখালী ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সূত্রে প্রকাশ, মুহাম্মদ ছলিমের কন্যা নাছিমা আক্তার (১৩) খুটাখালী বাজারে আসলে, পথিমধ্যে ষ্টেশনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কার (নং চট্টমেট্রা -৮৭৫৮) ধাক্কা দিলে পথচারী নাছিমা আক্তার গুরুতর আহত হয়। আহত কিশোরীকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে রেফার করে। ঘাতক প্রাইভেট কারটিকে মালুমঘাট হাইওয়ে পুলিশ আটক করে।

Post a Comment

0 Comments