পিটিবি
নিউজ , ১৭ আগস্ট, ঢাকা : এবার জনপ্রতি ফিতরা ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক
ফাউন্ডেশনের সভাকক্ষে এ বছরের সাদকাতুল ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত
গৃহীত
হয়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার, সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ কে এম ইয়াকুব হোসাইন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি মাওলানা রুহুল আমিন খান, সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতী মাহফুজুল হক, সাবেক জেলা ও দায়রা জজ মো. ইসমাইল মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা হাবিবুল মতিন সরকার, গবেষণা বিভাগের উপ-পরিচালক ড. মুফতী আবদুল্লাহ আল মারুফ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুফতী শায়খ ওসমান গণী, মুফতী এনামুল হক জালালাবাদী, ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মো. আবদুল্লাহ, মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী ও মুফতী সারওয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত এক তথ্য বিবরণীতে বলা হয়, গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের এককেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। গম বা আটার বাজার মূল্য হিসেবে এবার সর্বনি¤ ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা।
প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য সাদকাতুল ফিতরা আদায় ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকেই এই ফিতরা আদায় করতে হয়। আর তা আদায় করতে হয় ঈদের নামাজের আগেই।
কেউ খেজুরের দামে ফিতরা দিতে চাইলে এবার তাকে ৬৬০ টাকা দিতে হবে। একইভাবে যবের ক্ষেত্রে ২১৫ টাকা, কিসমিস ও পনিরের ক্ষেত্রে ১৩২০ টাকা করে ফিতরা আদায় করতে হবে এবার। এই বিচারে গত বছর সর্বনিম্ন ৪৫ টাকা থেকে একহাজার দুইশ টাকা ফিতরা ধরা হয়েছিল।

0 Comments