বাংলাদেশ উন্মূক্ত বিশ্ব বিদ্যালয় পরিচালিত চকরিয়া সরকারী উচ্চ
বিদ্যালয় স্টাডি সেন্টারের সমন্বকের পদ নিয়ে রসি টানাটানি চলছে। এতে
শিক্ষার্থী ও ভর্তি ইচ্ছুকরা পড়েছে বিপাকে। তারা প্রকৃত সেবা পাচ্ছে না
বলে অভিযোগ উঠেছে।অভিযোগে
জানা যায়, এক সময় এই স্টাড়ি সেন্টারে সমন্বকের দায়ীত্ব পালন করতেন শহীদ হোছাইন মুর্শেদ। তিনি টাকা আত্মসাতসহ নানা দূর্নীতি ও অনিয়মের কারণে চকরিয়া স্টাডি সেন্টার থেকে অনেক আগেই বদলী হয়ে যান। এরপর শহীদ হোছাইন মোর্শেদ বিভিন্ন স্কুলে চাকুরী করে একই অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সম্প্রতি এ স্টাডি সেন্টারের দায়ীত্ব পালন করে আসছিলেন শিক্ষক জি.এ.এম এনামুল হক। তাকে এ সমন্বকের দায়ীত্ব থেকে অপসারণ করার জন্য শহীম হোছাইন মোর্শেদ নামে বেনামে নানা অভিযোগ দিয়ে আসছে সংশ্লিষ্টদের কাছে। কিন্তু কোন অভিযোগ প্রমান করতে না পেরে শেষ পর্যন্ত চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সদ্য যোগদানকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে দিয়ে গত ১০ জুলাই জি.এ.এম এনামুল হক কে অব্যাহতি প্রদান পূর্বক বিজ্ঞপ্তি দিয়ে নিজেই দায়ীত্ব নিয়ে নেন। কিন্তু প্রধান শিক্ষক একই বিজ্ঞপ্তিতে এক সময়ের সমন্বক শহীদ হোছাইন মোর্শেদের যোগাযোগের জন্য অধ্যয়নরত ও ভর্তি উচ্ছুক শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন। এতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলা হলে তিনি সব কিছু যথাযথ ভাবে করেছেন বলে জানান।

0 Comments