মোঃ সাইফুল ইসলাম খোকন. চকরিয়া.
চকরিয়ার বদরখালীতে ৩টি ভুঁয়া দলিল সৃজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ১৪৪ ধারার আদেশ অমান্য করে এলাকার চিহ্নিত ডাকাত নাছিরের নেতৃত্বে একদল লাঠিয়াল এডভোকেট শহিদুল্লাহ গংয়ের ২ একর ধানিজমি গতকাল সকালে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিয়ালদের উচ্ছেদ করে। বর্তমানে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জমির
মালিক এডভোকেট শহিদুল্লাহ মামুন জানান, তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত
বদরখালী ঘোনা মৌজার আরএস খতিয়ান নং -১, আরএস দাগ নং ৩৩, বিএস খতিয়ান
নং-৪, বিএস দাগ নং ৩৪৮ অধিনে ২একর ধানি জমি রয়েছে। ওই জমি গুলো বদরখালী
সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির অধন্থে মরহুম হাজী আবদুল মজিদ পিতা মরহুম
হারিচাঁদ মাতব্বরের নামীয় একক শেয়ার। বংশানুক্রমে ওই জমি তারা যুগ-যুগ
ধরে ভোগদখলে রয়েছে। কিন্তু বদরখালী ১নং ব্লকের তেচ্ছাপাড়ার আবদুল হাকিম
মাষ্টার ৩টি ভূঁয়া দলিল সৃজন করে ওই জমি জবর দখলের চেষ্টা চালালে এ বিরোধ
আদালত পর্যন্ত গড়ায়। এ ব্যাপারে জমির মালিক এডভোকেট শহিদুল্লাহ মামুন
কক্সবাজার জেলা জজ আদালতে সমবায় মিচ মামলা নং ০৩/২০০৮ইং দায়ের করলে ওই
মামলাটি গত ২০/০৭/২০১০ ইংরাজী দুতর্ফা শুনানী শেষে ৩৭ নং আদেশ মূলে আবদুল
হাকিম মাষ্টারের ওই ৩টি ভুঁয়া দলিল বাতিল করে বাদীর পক্ষে রায় ঘোষণা
করেন। পরবর্তীতে ভুঁয়াদলিল সৃজনকারী আবদুল হাকিম মাষ্টার আদালতের রায়
অমান্য করে ও ১৪৪ ধারার আদেশ লংঘন করে কুখ্যাত ডাকাত নাছিরের নেতৃত্বে
লাঠিয়াল দিয়ে ওই জমি পুনরায় জবর দখলের চেষ্টা চালালে জমির মালিক চকরিয়া
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এম,আর ২৪৮/১০ দায়ের করলে বিজ্ঞ আদালত গত ২
আগষ্ট ওই জমিতে বিবাদী আবদুল হাকিম মাষ্টারের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করে
এবং ওই জমিতে প্রবেশ বারিত করে। এর পরও গতকাল ১৭ আগষ্ট সকালে স্থানীয়
চিহ্নিত ডাকাত নাছির উদ্দিনের নেতৃত্বে একদল লাঠিয়াল জোরপূর্বক ওই জমিতে
ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে। এ খবর পেয়ে জমির মালিক চকরিয়া থানা
পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ সরেজমিনে তদন্ত করে জোরপূর্বক জমিতে
চাষাবাদে সত্যতা পান। এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার
প্রক্রিয়া শুরু করেন।চকরিয়ার বদরখালীতে ৩টি ভুঁয়া দলিল সৃজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ১৪৪ ধারার আদেশ অমান্য করে এলাকার চিহ্নিত ডাকাত নাছিরের নেতৃত্বে একদল লাঠিয়াল এডভোকেট শহিদুল্লাহ গংয়ের ২ একর ধানিজমি গতকাল সকালে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিয়ালদের উচ্ছেদ করে। বর্তমানে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

0 Comments