আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে দিনদুপুরে দুর্বৃত্তরা
দুই একর জমির ধান সর্ম্পুণ কেটে নষ্ট করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার শাপলাপুর ইউনিয়নে।
ঘটনার
বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,বুধবার দুপুরে উপজেলার শাপলাপুর
ইউনিয়নের জেম ঘাট এলাকার কৃষক আমিনুর রহমান ও আবদুল কাদেরের মালিকানাধীন
দুই একর জমিতে রোপনকৃত ধানের চারাগুলি একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফজর
আলী,বদিউল আলম,আমির উদ্দিন ও শফিকুল ইসলামের নেতৃত্বে ১০/১৫ জনের একদল
র্দৃবৃত্ত দিনদুপুরে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের জমিতে রোপনকৃত ধানের চারা
গাছগুলি সর্ম্পুণ কেটে নষ্ট করে দিয়েছে। ফলে অসহায় কৃষক তার শেষ সম্ভল
হারিয়ে মাথায় হাত দিয়ে বসে আসে। সুত্রে জানা যায় , উক্ত সন্ত্রাসীরা
সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের আতীয় হওয়ায় তারা এলাকায় দির্ঘদিন
যাবৎ ত্রাসের রাজত্ব কায়েম করেছে ,যার প্রেক্ষাপটে কৃষক আমিনুর রহমান ও
আবদুল কাদেরের জায়গাকে দখল করার জন্য জমিতে রোপনকৃত এ চারা গুলো উৎপাঠন
করেছে। সন্ত্রাসীরা এলাকার প্রভাবশালী হওয়ায় কৃষক ও তার পরিবারকে বিভিন্ন
প্রকার হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর দিচ্ছে বলে জানা গেছে।এ ব্যাপারে
থানায় মামলঅ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0 Comments