Advertisement

কক্সবাজারে সুন্দরী প্রতারক চক্র বেপরোয়া

বিশেষ প্রতিবেদক(০৩ আগষ্ট ১১), কক্সবাজার: দেশের বিভিন্ন জেলার কক্সবাজারেও সুন্দরী প্রতারক নারীরা প্রেমের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করার ঘটনা পত্র-পত্রিকাসহ সর্বমহলে জানাজানি হওয়ার পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও ওসব মহিলারা ভিন্ন পথ অবলম্বন করে সু-কৌশলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের ফাঁদে ফেলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওসব সুন্দরী প্রতারক মহিলারা প্রতিষ্ঠিত যুবকদের টার্গেট করে প্রথমে সূ-সম্পর্ক গড়ে তুলে। পরে দূর্বলতার সূযোগ নিয়ে ভূঁয়া কাবিন নামা কিংবা নোটারী পাবলিক কার্যালয়ের হলফ নামা সৃজন করে স্বামী বলে দাবি করে ওই যুবককে স্বামী দাবি করে কৌশলে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। 
সম্প্রতি দূ:শ্চরিত্রের অপরাধে নিজ গ্রাম থেকে বিতাড়িত চকরিয়া বদরখালীর হুমাইরা জান্নাত নামের এক সুন্দরী সিন্ডিকেটের সদস্যদের নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ও  অপ-কর্মকান্ডের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ করলে সে আরও বেপরোয়া হয়ে শহরের সম্ভ্রান্ত পরিবারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী যুবককে নিজের স্বামী দাবি করে বার বার চাঁদা দাবিসহ নানা ভাবে হয়রানী করছে। ওই দূঃচরিত্রা মহিলার হাত থেকে রক্ষা পেতে জাহাঙ্গীর আলম নামক ব্যবসায়ী যুবক কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি নং-১২৯৭) দায়ের করেছে।  
এদিকে একই ভাবে শহরের আলীর জাঁহাল গরুর হালদা এলাকার আসমাউল হুসনা নামের এক সুন্দরী প্রতারক মহিলা সম্ভ্রান্ত পরিবারের যুবকের সরলতার সূযোগ নিয়ে ব্ল্যাক মেইলিং করছে বলে জানা গেছে। ওই ঘটনায় প্রতারক সুন্দরী আসমাউল হুসনার হাত থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে কক্সবাজার থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছে চাউল বাজার এলাকার প্রতিষ্ঠিত এক চাকুরীজীবি যুবক। দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সুন্দরী আসমাউল হুসনা প্রথমে ওই যুবকের সাথে কৌশলে সু-সম্পর্ক তৈরী করে। পরে তাকে প্রতিষ্ঠিত দেখে ভূঁয়া কাবিন নামা ও বিভিন্ন মিথ্যা ডাক্তারী সনদ নিয়ে নানা ভাবে ফাঁসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।  
জানা যায়, দেশের বিভিন্ন জেলার ন্যায় কক্সবাজারেও সুন্দরী প্রতারক চক্র প্রেমের অভিনয় করে নিরীহ ও ধনশালী পরিবারের যুবকদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনা এখন ঘটছে কক্সবাজার জেলাব্যাপী।
সূত্রে জানা যায়, ছদ্মবেশী ওসব সুন্দরী দুশ্চরিত্রা মহিলারা বিভিন্ন ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের নির্যাতন মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা ও গাড়ী-বাড়ি হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে দিচ্ছে। শুধু তাই নয় ওই ধরনের প্রতারক মহিলারা এখন গাড়ি ছিনতাই, ইয়াবা ব্যবসা থেকে শুরু করে প্রায় সব রকম অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। 
ওসব সুন্দরী মহিলাদের আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তি দেয়া না হয়ে তাদের হাতে একের পর এক প্রতিষ্ঠিত যুবকদের পাশাপাশি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা সর্বশান্ত হবে বলে সচেতন মহলের ধারণা।

Post a Comment

0 Comments